রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালায় নবাগত ইউএনওর সঙ্গে সংসদ সদস্য ইজ্জত উল্লাহর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
তালায় নবাগত ইউএনওর সঙ্গে সংসদ সদস্য ইজ্জত উল্লাহর মতবিনিময়

পাটকেলঘাটা প্রতিনিধি: তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেল তিনটায় তালা উপজেলা ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। নবাগত ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, “তালা উপজেলাকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব।”
তিনি নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সেবামূলক কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, জামায়াত নেতা ডা. মাহমুদুল হক, গাজী সুজায়েত আলী, ডা. আফতাব উদ্দিন, অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক।
সভার শুরুতে নবাগত ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে তালা উপজেলাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ads small one

এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে তেহরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানের একটি সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার মুখে পড়লে অঞ্চলটিতে ‘শত্রুপক্ষের অতিরিক্ত সামরিক ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দিয়েছে তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের কর্তৃপক্ষও ইঙ্গিত দিয়েছে, তারাও হামলার মুখে রয়েছে।

আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কাতার সরকার মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

পরে দোহা জানায়, তাদের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে একাধিক কীর্তিও গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।

তার ওপর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে স্পেন, তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।

এছাড়া অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পঞ্চম জয়, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যারা অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ছয়টি ম্যাচে।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

চলতি বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে এসে থেমেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে এখন টিকে আছে মাত্র চার দল।

প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন।

অন্য সেমিফাইনালে ১৬ জুলাই রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।