শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের ৮০০ মিটার কার্পেটিং কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের ৮০০ মিটার কার্পেটিং কাজের উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় আতিয়ার সরদারের বাড়ি থেকে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

রবিবার (১০ মে) সকালে প্রধান অতিথি থেকে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও নিরাপদ হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে এবং এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ধীরে ধীরে উন্নয়নের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদ আলম, সাবেক ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, ঠিকাদার আসাদুর রহমান আসাদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে সমস্যা আরও বেশি ছিল। অবশেষে সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

 

Ads small one

লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক ও সম্পাদক মোহন কুমার মন্ডল।

এছাড়াও সভায় উপস্থিত লিডার্সএর সাধারণ পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মন, বিধু¯্রবা মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনা বিলকিস, লিপিকা রায়, জি এম নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। তারা লিডার্স এর জলবায়ুর প্রভাব মোকাবেলা, প্রান্তিক মানুষদের উন্নয়নে লিডার্সের অবদান, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষি উন্নয়ন, বনায়ন ও বন সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে লিডার্সের কার্যকরী ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থ বছরের অডিটর নিয়োগ, ২০২৬-২০২৭ সালের বাজেট অনুমোদন ও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

 

 

সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

সংবাদদাতা: সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল খেলোয়াদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাদক না বলি, জীবনকে ভালোবাসি এবং খেলাধূলাকে হ্যা বলি এই প্রতিবাদ্যকে সামনেই রেখে এই আয়োজন বরা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগরে শনিবার বিকালে ক্রীড়ামোদীদের মাঝে এই ফুটবল বিতরণ করেন, সাংবাদিক আবু সাঈদ। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ আবু হাসান, আরশাদ আলী, জনি প্রমূখ।

 

মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যক্তিকে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ঝাঁপা ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। তারা জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।