বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

অতিরিক্ত শুল্কারোপে বেনাপোলে মাছ আমদানি কমছে, বাজারে অস্থিরতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
অতিরিক্ত শুল্কারোপে বেনাপোলে মাছ আমদানি কমছে, বাজারে অস্থিরতা

Oplus_0

বেনাপোল (যশোর) প্রতিনিধি: সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভারত থেকে মাছ আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে পড়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় আমদানিকারকেরা নতুন কোনো এলসি (ঋণপত্র) দিচ্ছেন না। ফলে দেশের বাজারে রুই-কাতলাসহ বিভিন্ন ভারতীয় মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১১ জুন চলতি অর্থবছরে ভারত থেকে সাদা মাছ আমদানির ওপর মোট শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করেছে। এতে কেজিতে শুল্ক বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা। বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী, মিঠা পানির মাছের শুল্ক কেজিতে ৮৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৩১ টাকা ৬০ পয়সা এবং সামুদ্রিক ও রুই-কাতলা মাছের শুল্ক ৪৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৬৬ টাকা ১০ পয়সা হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, নতুন কর আরোপের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে এই শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক আস ওয়াদুল আলম জানান, বাজেট ঘোষণার পর এক সপ্তাহেই মাছ আমদানি প্রায় ৫০ মেট্রিক টন কমে গেছে। গত ৫ থেকে ১১ জুন যেখানে ৩৯৭ টন মাছ এসেছিল, সেখানে ১২ থেকে ১৮ জুন এসেছে ৩৪৭ টন। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুল্ক বৃদ্ধির কারণে বন্দর দিয়ে মাছ আমদানি কমছে। তবে গত ১১ মাসে এই বন্দর দিয়ে ৩৪ হাজার ৪৬৫ দশমিক ৭৭২ মেট্রিক টন মাছ আমদানি হয়েছে।

Ads small one

পাটকেলঘাটায় সাবেক জাপা নেতা আলাউদ্দিনের স্মরণসভা রবিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় সাবেক জাপা নেতা আলাউদ্দিনের স্মরণসভা রবিবার

 

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রয়াত এস এম আলাউদ্দিনের স্মরণে আগামী রবিবার (২৮ জুন) বিকেল চারটায় পাটকেলঘাটা বাজারে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম জানান, প্রয়াত এসএম আলাউদ্দিন দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে স্থানীয় জাতীয় পার্টি গভীর শোকাহত। দল ও সমাজের প্রতি তাঁর কর্মময় অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই এই সভার আয়োজন।

খুলনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
খুলনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

খুলনার সোনাডাঙ্গা থানাধীন নিউমার্কেট এলাকা থেকে বেলা রানী দাস (৬৩) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বেলা রানী দাসের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।
জিডির সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকাল আনুমানিক ৩টা ২৬ মিনিটের দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের নিউমার্কেট গির্জা সংলগ্ন বাসা থেকে বের হয়ে যান বেলা রানী দাস। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগেও তিনি কয়েকবার বাসা থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিলেন। তবে এবার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নং ১৬৯৬। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে (মোবাইল নং: ০১৭৮০-১৫৩৮২৮) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

স্বাবলম্বী হতে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
স্বাবলম্বী হতে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের ব্যবস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশান সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মাহবুব হোসেন।
সেলাই মেশিন বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, সরকার দেশের নারীদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে নানা মুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এরই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলা হয়েছে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্দেশে বলেন, এই সেলাই মেশিনকে কাজে লাগিয়ে আপনারা যেন নিজেরা উপার্জনক্ষম হতে পারেন এবং পরিবারে স্বচ্ছলতা এনে নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, সেটাই সরকারের মূল লক্ষ্য।