রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

oplus_0

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) তালা উপজেলা শাখার উদ্যোগে “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং জামিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ তৈইবুর রহমান, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আবির হোসেন ও কামাল হোসেন, কপিলমুনি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। অথচ তাদের প্রতি অবমাননাকর আচরণ, গ্রেপ্তার ও হয়রানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত হয়রানিমূলক আচরণ বন্ধ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরির নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 

Ads small one

এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা আঘাত

হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে তেহরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানের একটি সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার মুখে পড়লে অঞ্চলটিতে ‘শত্রুপক্ষের অতিরিক্ত সামরিক ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে বলেও হুমকি দিয়েছে তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের কর্তৃপক্ষও ইঙ্গিত দিয়েছে, তারাও হামলার মুখে রয়েছে।

আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কাতার সরকার মোবাইল ফোনে নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

পরে দোহা জানায়, তাদের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে একাধিক কীর্তিও গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল। এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।

তার ওপর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। এক নম্বরে আর্জেন্টিনা, দুইয়ে স্পেন, তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।

এছাড়া অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক স্পর্শ করেছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পঞ্চম জয়, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যারা অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ছয়টি ম্যাচে।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত, দেখে নিন

চলতি বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে এসে থেমেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে এখন টিকে আছে মাত্র চার দল।

প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন।

অন্য সেমিফাইনালে ১৬ জুলাই রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।