বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

নতুন স্পাই থ্রিলার নিয়ে আসছেন টম ক্রুজ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
নতুন স্পাই থ্রিলার নিয়ে আসছেন টম ক্রুজ!

হলিউড তারকা টম ক্রুজকে ঘিরে নতুন একটি স্পাই থ্রিলার সিনেমার আলোচনা চলছে। ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির পর তার সম্ভাব্য পরবর্তী বড় প্রজেক্ট হিসেবে উঠে এসেছে ‘ডপেলগ্যাঙ্গার’ নামের একটি সিনেমা।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি গোয়েন্দা ও অ্যাকশননির্ভর গল্প। কাহিনির কেন্দ্রে থাকতে পারে একজন সিআইএ এজেন্ট, যার হুবহু সদৃশ (ডপেলগ্যাঙ্গার) তৈরি করে শত্রুপক্ষ তাকে প্রতিস্থাপন করার চেষ্টা করে। এরপর শুরু হয় পরিচয়, বিশ্বাসঘাতকতা ও অস্তিত্ব নিয়ে জটিল এক সংঘাত।

এখনও সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আন্তর্জাতিক বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, টম ক্রুজ প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছেন এবং প্রকল্পটি উন্নয়নের ধাপে আছে।

পরিচালকের তালিকায় আনিশ চাগান্টি’র নামও আলোচনায় রয়েছে, যিনি আগে থ্রিলার ঘরানার কাজের জন্য পরিচিত।

সবকিছু চূড়ান্ত হলে এটি হতে পারে ‘মিশন: ইম্পসিবল’–এর পর টম ক্রুজের আরেকটি বড় বাজেটের আন্তর্জাতিক স্পাই অ্যাকশন প্রজেক্ট।

Ads small one

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যাণার প্লনাকার্ড ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সৌমেন মৈত্র এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি মিথুন সরকার ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ প্রমুখ।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, “এই মামলায় আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধান, কয়েকজন সাংবাদিক এবং কয়েকজন সাবেক মন্ত্রী।”

তিনি আরও বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই মামলার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। খসড়া প্রতিবেদনটি যাচাই-বাছাই চলছে। আগামী ২১ জুলাইয়ের পর শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।”

আমিনুল ইসলাম জানান, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধানসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।

এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
বিশ্বকাপ চলাকালেই ফ্রান্সের দাপটে সিংহাসন হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বাড়তি প্রেরণা নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ফ্রান্স। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে শেষ আটে ওঠার পথে ফ্রান্স ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টিনা ও স্পেনকে টপকে গেছে।

ফ্রান্সের উত্থানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এগিয়েছে মরক্কোও। এক ধাপ উঠে তারা এখন ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র এক রেটিং পয়েন্ট। শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের অপ্রত্যাশিত হারের সুযোগ নিয়েই এগিয়েছে আটলাস লায়ন্স।

অপর দিকে, গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছে স্পেন। যদিও শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

বিদায় নেওয়ায় পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বেলজিয়াম।

টুর্নামেন্ট শুরুর পর সবচেয়ে বেশি উন্নতি করেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে ১২ ধাপ এগিয়ে তারা এখন ১৯ নম্বরে।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে। মুরাত ইয়াকিনের অপরাজিত দলটি সাত বছর পর আবারও বিশ্বের শীর্ষ দশে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।