আশাশুনিতে প্রতিবন্ধী-অন্তর্ভুক্ত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতিবিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সোয়া নয়টায় উপজেলার ‘পাথেয়’ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ফোকাল এসএম মিজানুর রহমান। আশাশুনি সদর ইউনিয়নের ২৫জন প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভার (তত্ত্বাবধায়ক), যুব সিপিপি এবং ইমপ্যাক্ট গ্রুপের সদস্যরা এই প্রশিক্ষণে অংশ নেন।












