আশাশুনিতে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ‘দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হক। ইউনিয়ন আমির হাফেজ আবদুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিবিরের মূল কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী এই অধিবেশনে বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল, সেক্রেটারি মাওলানা রুহুল আমীন এবং জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিস্তারিত আলোচনা করেন উপজেলা আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান এবং উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা।
এছাড়া সাংগঠনিক রিপোর্ট সংরক্ষণ ও বায়তুলমাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা রুহুল কুদ্দুস ও এবিএম আলমগীর পিন্টু। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।






