উড়তে দিতে হয়
সুজন হোসেন
যে পাখি ভালোবাসে,
সে পাখিকে উড়তে দেয় আকাশেতে;
যে পাহাড় পছন্দ করে,
সে পাহাড় কেটে বানাইনা সেনাছাউনি!
যে সমুদ্র ভালোবাসে,
সে সমুদ্রে চালাইনা টর্পেডো কিংবা ডুবোজান!
ভালোবেসে যেতে দিতে হয়, উড়তে দিতে হয়,
যতদূর গেলে চলে যাবে না চোখের অগোচরে!
অথবা যে যেতে চায় সে চলে যাক,
যে ভালোবাসে, সে যেতে দেয়!
জোছনা ভালোবাসলে, অন্ধকারে নিমজ্জিত হতে হয়!
আলো জাললেই চলে যায় জোনাকি গুলোও।
নীল আকাশ ভালোবাসলেই তাকে জয় করায় মত্ত হতে হয়না!
ভালোবাসলেই তাকে রেখে দিতে হয়না খাঁচায় আটকে!
ভালোবাসলে যাকে উড়তে দিতে হয়,
যেন প্রজাপতি ভালোবাসলে,
হাতে বসা প্রজাপতিকে ও উড়ে যেতে দিতে হয়!
যে ভালোবাসে প্রজাপতিকে,
সে তাকে হাত থেকে উড়ে যেতে দেয়।
যে পাখি ভালোবাসে,
সে আটকে রাখেনা তাদের খাঁচায়!
যে পাখি ভালোবাসে সে,
বন্দুক কাঁধে ঘুরে বেড়ায় না বনে বাদরে!
সে ভালোবাসে যাকে,
তাকে উড়ে যেতে দেয়;



