বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমেছে। তবে তিস্তা নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল আরও বাড়তে পারে।

বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামীকাল পর্যন্ত তা স্থিতিশীল থাকতে পারে। এরপর চার দিন পানি কমতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল কমেছে। অন্যদিকে পদ্মার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন পদ্মার পানি কমতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী একদিন সুরমা নদীর পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে। কুশিয়ারা নদীর পানি আগামী একদিন কমে পরবর্তী দুই দিন বাড়তে পারে।

Ads small one

ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

আসরের নামাজের পর ইটাগাছা সিঅ্যান্ডবি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে উক্ত দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক একে মোহাম্মদ আলী।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পড়াশোনার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি এই দায়িত্ব পান। একে মোহাম্মদ আলী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের হযরত আবুবকর সিদ্দীক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট কমিটির সচিব মো. আব্দুল মান্নান।

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিস থেকে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম বিলালী। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান শিক্ষকেরা।