সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

কয়রায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
কয়রায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার (সাউস) আয়োজনে রোববার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। কয়রা উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। এতে স্বাগত বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেন, আদিবাসী প্রতিনিধি অবিনাশ মুন্ডা, বিমল রাজবংশী, রতœা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা ও প্রদীপ মুন্ডা।
আলোচনা সভায় অংশগ্রহণকারী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও জমি-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানান।

Ads small one

সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের এই সময়সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বেলা সাড়ে তিনটায় শুরু হবে।
খেলার সূচি: ১৬ আগস্ট (প্রথম ম্যাচ): শ্যামনগর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। ১৭ আগস্ট (দ্বিতীয় ম্যাচ): সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা। ১৮ আগস্ট (তৃতীয় ম্যাচ): সাতক্ষীরা সদর বনাম তালা উপজেলা। ১৯ আগস্ট (চতুর্থ ম্যাচ): দেবহাটা উপজেলা বনাম আশাশুনি উপজেলা।
সেমিফাইনাল ও ফাইনাল: ২১ আগস্ট (প্রথম সেমিফাইনাল): দ্বিতীয় ম্যাচের বিজয়ী বনাম তৃতীয় ম্যাচের বিজয়ী। ২২ আগস্ট (দ্বিতীয় সেমিফাইনাল): প্রথম ম্যাচের বিজয়ী বনাম চতুর্থ ম্যাচের বিজয়ী। ২৪ আগস্ট: ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল। ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

খুলনায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
খুলনায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি খুলনায় সম্পন্ন হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম ‘এক্স৪ইমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় খুলনার আভা সেন্টারে সোমবার এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। জুলাই ও আগস্ট মাসজুড়ে আটটি ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা মিলিয়ে মোট ৩০৬ জন অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগম। এতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.আই. ডিপাক এলমার, ওয়াটারএইড বাংলাদেশের টিম লিডার সাইফমনজুর-আল-ইসলাম এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সুপেয় পানি, স্যানিটেশন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি

কলারোয়ায় জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
কলারোয়ায় জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদরের কুশখালীতে যুবদল নেতা ও তাঁর দুই ছেলের সন্ত্রাসী হামলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কুশখালী বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুশখালী গ্রামের মৃত বিমল রায়ের ছেলে শিক্ষক অশোক রায় ও দীপক রায় এবং মৃত জিতেন রায়ের ছেলে শিক্ষক রতন রায়। বর্তমানে তাঁরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। কুশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান অভিযুক্ত অরুণ বিশ্বাসের দলীয় সদস্যপদের বিষয়টি নিশ্চিত করেছেন।