কয়রায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার (সাউস) আয়োজনে রোববার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। কয়রা উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। এতে স্বাগত বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেন, আদিবাসী প্রতিনিধি অবিনাশ মুন্ডা, বিমল রাজবংশী, রতœা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা ও প্রদীপ মুন্ডা।
আলোচনা সভায় অংশগ্রহণকারী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও জমি-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানান।









