বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

তালা প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তালা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করে এই শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।
শুভেচ্ছা বার্তায় খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক সমায়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং গণমাধ্যমের মানোন্নয়নে এই নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান।
শুভেচ্ছা বার্তায় আরও স্বাক্ষর করেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, এস এম হাসান আলী বাচ্চু, বি এম বাবলুর রহমান, অ্যাডভোকেট কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল ও এস এম জহর হাসান সাগর। এ ছাড়া সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে মো. লিটন হুসাইন, মো. হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো. সাগর মোড়ল ও মোস্তাফিজুর রহমান রাজুসহ অন্যান্য সাংবাদিকেরা বিবৃতিতে সংহতি প্রকাশ করেন।

Ads small one

কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা: সোহানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন। উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাধানের পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান পরিচালক, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ম্যানেজার বিল্লাল হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী মুনসুর আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুজ্জামান।

 

 

 

শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

সংবাদদাতা: মুন্ডাসম্প্রদায়ের উন্নয়নের লক্ষে যুব জিআইডিএফ এর আয়োজনে শ্যামনগরে ইন্টারন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালিত হয়েছে। ন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালন উপলক্ষে ১২ আগষ্ট বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুব জিআইডিএফ এর সভাপতি মোঃ ইকরামুল, হেড অফ ইনভায়ার মেন্ট মুন্না হোসাইন, মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে পরিতোষ মুন্ডা প্রমুখ।

 

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।