সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৫

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৫

ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উধমপুরের রামনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই-কে স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে রামনগর এলাকার কাগোট গ্রামের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের নিচে পড়ে যায়। বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধার কাজে অংশ নেন এবং বাসের ভেতর থেকে আহতদের বের করে আনেন। পরে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়।

ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, উদ্ধার অভিযান দ্রুততার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Ads small one

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।

 

বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন।

 

ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন, রুমানা আক্তার প্রমুখ। সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম, এমটিইপিআই সাহানারা পারভিন, স্বাস্থ্য সহকারী বেবী সরদারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইন চলবে। কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ কর্মদিবস টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২০ হাজার ৫৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অতিরিক্ত প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, সিনিয়র শিক্ষক শেখ মোবাশশেরুর রহমান পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইমরান ফকির, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কবির হাসান প্রমূখ।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬২ বল খেলে তানভীর ব্যক্তিগত ৯৩ রান সংগ্রহ করে।

 

জবাবে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ৩৫ ওভার ২বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। বিজয়ী দলের জুনায়েদ ৫টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৭৫ রানে জয়লাভ করে টুর্নামেন্টে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু ও জিএম সাইফুল ইসলাম বাপ্পি এবং স্কোরার এর দায়িত্ব পালন করেন এস এম হাবিবুল হাসান। এসময় প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।