ঝাউডাঙ্গা বাজারের ৩ নম্বর গলির রাস্তা সংস্কারকাজ উদ্বোধন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদীর তীরবর্তী ৩ নম্বর গলির রাস্তা সংস্কারকাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টায় এ কাজের উদ্বোধন করেন ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ইউপি সদস্য ইদ্রিস আলী পুটু ও সিদ্দিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউনিয়ন পরিষদের প্রশাসক মুর্শিদ আলম জানান, বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।









