ঝাউডাঙ্গার তুজুলপুরে গুণীজনদের সংবর্ধনা
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর গ্রামবাসীর আয়োজনে গ্রামের কয়েকজন কীর্তিমান ও আলোকিত ব্যক্তিত্বের স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে গ্রামকে গৌরবান্বিত ও মহিমান্বিত করার জন্য এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২২ আগস্ট) রাতে তুজুলপুর বাজার ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুজুলপুর গ্রামবাসীর আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জামাল নাছের ডিউক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা-এর পরিচালক এম আমানুল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নুরুজ্জামান আমিন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক ফুট কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার মুশফিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মশিয়ার রহমান।



