বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: তালার আটারই ১০ পিস ইয়াবাসহ বাবু সরদার (২৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বাবু সরদার উপজেলার আটারই গ্রামের আহমদ আলী সরদারের ছেলে
রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটারই-বারুইহাটি প্রাইমারি স্কুলের সামনে একটি সেলুন দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে ইয়াবাসহ আটক করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা হয়ে আসছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আটকের পর তালা থানার এসআই শাহীন বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Ads small one

কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা: সোহানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন। উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাধানের পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান পরিচালক, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ম্যানেজার বিল্লাল হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী মুনসুর আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুজ্জামান।

 

 

 

শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

সংবাদদাতা: মুন্ডাসম্প্রদায়ের উন্নয়নের লক্ষে যুব জিআইডিএফ এর আয়োজনে শ্যামনগরে ইন্টারন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালিত হয়েছে। ন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালন উপলক্ষে ১২ আগষ্ট বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুব জিআইডিএফ এর সভাপতি মোঃ ইকরামুল, হেড অফ ইনভায়ার মেন্ট মুন্না হোসাইন, মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে পরিতোষ মুন্ডা প্রমুখ।

 

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।