মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Ads small one

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর এনপিবি নিউজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর এনপিবি নিউজ

নিজস্ব প্রতিনিধি: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। প্রতিষ্ঠার এক বছরে গণমানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানে গণমাধ্যমটির ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাঁরা বলেন, দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবি নিউজের আবির্ভাব ঘটেছে। আগামী দিনেও সততা, সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলী।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু বলেন, এনপিবি নিউজের কাছে প্রত্যাশা অনেক। দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমটিকে দৃঢ়তা ও সততার সঙ্গে ভূমিকা রাখতে হবে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি ও সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালী মুখার্জি।

চৈতালী মুখার্জি বলেন, সংস্কৃতি ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সত্য ও সুন্দরকে মানুষের কাছে পৌঁছে দিতে উভয়েরই দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এস এম বিপ্লব, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, দ্য এডিটরস ও ক্যাম্পাস টাইমসের রেজাউল করিম এবং সাংবাদিক শিমুল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ ছাড়া সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়কারী মো. ইমরান হোসেন ও আহ্বায়ক আরাফাত হোসাইন, ল স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফুয়ারা রানি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সাতক্ষীরা সভাপতি সাজেদুল ইসলাম এবং প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা, প্রথম আলো বন্ধুসভা ও সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও পৃথকভাবে শুভেচ্ছা জানান। পরে অতিথি ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বক্তারা গণমানুষের কথা বলা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গদাইপুর কাছারিবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ভারপ্রাপ্ত সদস্যসচিব দিদারুল ইসলাম রাব্বি ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা গাজী আমিনুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।

এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, স ম আক্তারুজ্জামান, রাজু আহমেদ, ইয়াছিন আরাফাত, যুবনেতা আবু হাসান মোল্লা, বিএনপি নেতা আলমগীর হোসেন ও শ্রমিক দল নেতা সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
দেবহাটায় অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দেবহাটা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা শেখ আব্দুস সালেক এবং জেলা ফুটবল দলের প্রশিক্ষক ইকবাল কবীর খান বাপ্পী।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর কে বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা প্রধান শিক্ষক আবুল কালাম, আফছার আলী, ইয়াকুব আলী, জিন্নাত আলী ও ফারুক হোসেনসহ অনেকে।