বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সুরক্ষা দলের স্মারকলিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সুরক্ষা দলের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা উপকূলের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংষ্কারের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার কাছে স্মারকলিপি পেশ করেছেন আশাশুনির নারী নেতৃত্বাধীন কাকবাসিয়া বেড়িবাঁধ সুরক্ষা দলের সদস্যরা।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অফিসে গিয়ে দলটির সভানেত্রী আফরোজা খানমের নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ এপ্রিল-২০২৬, সকাল ৮টার দিকে, কাকবাসিয়া গ্রামের খেয়াঘাট মোড় সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। বর্তমানে ভাঙনের ফলে আশেপাশে ফাটলের সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা উদ্বিগ্ন, যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই বেড়িবাঁধ সংস্কার না করা হয়, তবে যেকোনো মুহূর্তে এটি সম্পূর্ণভাবে ভেঙে যেতে পারে, ফলে অত্র ইউনিয়নের অন্যান্য গ্রামগুলো প্লাবিত হতে পারে। প্লাবনের ফলে ঘরবাড়ি, গবাদিপশু, যোগাযোগ ব্যবস্থাসহ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্মারকলিপি প্রদানকালে কাকবাসিয়া বেড়িবাঁধ সুরক্ষা দলের সভানেত্রী আফরোজা খানম জানান, ‘এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন কর্তৃক বাস্তবায়িত ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি)’ প্রকল্পের অধীনে তাদের এই নারী নেতৃত্বাধীন বেড়িবাধ সুরক্ষা দল উপকূলের বেড়িবাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।’
তিনি আরো জানান, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে প্রতিবছর জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে। এর ফলে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে ফসলি জমি, ঘরবাড়ি ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতিসাধন করছে। বিশেষ করে নারীদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় এই দুর্যোগ ভয়াবহ প্রভাব ফেলছে। তাই উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় আশাশুনির আনুলিয়া ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়নসহ সংলগ্ন এলাকার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।
স্মারকলিপি গ্রহণ শেষে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া নারী নেতৃত্বাধীন বেড়িবাঁধ সুরক্ষা দলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ইতিমধ্যে ভাঙন কবলিত স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। উপকূলের বেড়িবাধ সুরক্ষায় আমরা সর্বদা তৎপর আছি।’
স্মারকলিপি প্রদানকালে বেড়িবাঁধ সুরক্ষা দলের কোষাধ্যক্ষ সালমা খাতুন, সদস্য আনজুয়ারা খাতুন, ফতেমা খাতুন, রোজিনা খাতুন, আফসানা মিমিসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিন্দুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপকূলের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ads small one

ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকারপ্রধানের দ্বিপাক্ষিক সফর হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির ব‌লেন, ‘‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’’

দি‌ল্লি সফরের ক্ষে‌ত্রে বাংলা‌দেশের বহুপক্ষীয় ফোরা‌মে অংশগ্রহ‌ণের চাইতে দ্বিপাক্ষিক সফরে জোর দেওয়া হ‌চ্ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’’

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান‌কে অংশগ্রহ‌ণের জন‌্য ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি‌লেন। ত‌বে ওই আমন্ত্রণপ‌ত্রে তা‌রেক রহমান‌কে প্রধানমন্ত্রী উল্লেখ না ক‌রে শুধুমাত্র বিমস‌টে‌কের চেয়ার হি‌সে‌বে আমন্ত্রণ জানা‌নো হয়, যা ভা‌লোভা‌বে নেয়‌নি ঢাকা।

গঙ্গা পানিচুক্তি নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবো। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাববো।’’

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবেশের প্রতি শিশুদের সচেতনতা তৈরি এবং গাছের পরিচর্যায় তাদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ও প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।
প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, ৬০ শিক্ষার্থীকে গাছের চারা, খাতা ও কলম দেওয়ায় আমরা আনন্দিত। বর্তমান আবহাওয়ার পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।
চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলেন, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।
আরেক শিক্ষার্থী রাফি হাসান বলেন, নিজের হাতে গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।
কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন চলছে। এতে স্থানীয় খেলোয়াড় ছাড়াও বংশোদ্ভূতরাও রয়েছেন। কোচ টমাস ডুলি তাদেরকে নানানভাবে পরখ করছেন। আপাতত তার প্রাথমিক দল থেকে ৭ জন খেলোয়াড় বাদ পড়েছেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন দুই প্রবাসী ইয়াসার ও দেবজিতসহ কাজেম শাহ, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, রাহুল ও স্বাধীন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।