রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রসঙ্গ: খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন ও হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
প্রসঙ্গ: খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন ও হামলা

সম্পাদকীয়

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সোমবার দিবাগত রাতে উপজেলার ঘোলা ত্রিমোহনী এলাকায় নদীভাঙন ঠেকাতে গিয়ে যেভাবে স্থানীয় ইউপি সদস্যসহ ১০-১২ জন গ্রামবাসী আহত হয়েছেন, তা প্রমাণ করে বালু খেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য কতটা বেপরোয়া রূপ নিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, দুর্যোগপ্রবণ ও ভাঙনকবলিত হওয়ায় সরকারিভাবে চলতি বছরে খোলপেটুয়া নদীর কোনো অংশকেই বালুমহাল ঘোষণা করা হয়নি। অর্থাৎ, যা ঘটছিল তা সম্পূর্ণ বেআইনি। এই অবৈধ কর্মকা-ের প্রতিবাদ করায় খোদ নিজ ভূমিতেই গ্রামবাসীদের রক্তাক্ত হতে হলো, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, এই বালু সিন্ডিকেটের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক চক্র। রাতের আঁধারে ড্রেজার বসিয়ে বালু চুরির এই মহোৎসব যখন ভাঙনকবলিত এলাকার মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়, তখন নিজেদের ভিটেমাটি রক্ষায় গ্রামবাসীদেরই ঢাল হয়ে দাঁড়াতে হয়।

জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত নৌযানসহ তিন শ্রমিককে আটকে প্রশাসনের হাতে সোপর্দ করেছিল। কিন্তু এর পরের ঘটনা আরও হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

শ্যামনগরের মতো উপকূলীয় অঞ্চলগুলো এমনিতেই জলবায়ু পরিবর্তন ও আইলা-আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর নদীভাঙনে হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হচ্ছে। সেখানে আইন অমান্য করে খোলপেটুয়া নদী থেকে বালু তোলা মানে হলো পুরো এলাকাকে ইচ্ছাকৃতভাবে নদীগর্ভে বিলীন হওয়ার মুখে ঠেলে দেওয়া। এই বিধ্বংসী কর্মকা-ের বিরুদ্ধে যেখানে প্রশাসনের স্বতঃস্ফূর্ত অভিযান চালানোর কথা, সেখানে গ্রামবাসীদের ধরে দেওয়া অপরাধীদের মুচলেকায় ছেড়ে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

আমরা বলতে চাইÑঅবিলম্বে এই অবৈধ বালু উত্তোলনের মূল হোতা ও হামলাকারী রাজনৈতিক নেতাদের আইনের আওতায় আনতে হবে। মুচলেকা দিয়ে পার পাওয়ার এই সস্তা সংস্কৃতির অবসান ঘটিয়ে খোলপেটুয়া নদী রক্ষা এবং উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পরিবেশ ও মানুষের জীবন নিয়ে এই রাজনৈতিক-প্রশাসনিক তামাশা অবিলম্বে বন্ধ হোক।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাত লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাত লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: রবিবার (২৬ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মাদরা ও তলুইগাছা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার চান্দা হতে ২ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার তলুইগাছা হতে ৩ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সাতক্ষীরায় নবনির্মিত কবরস্থানের উদ্বোধন করলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় নবনির্মিত কবরস্থানের উদ্বোধন করলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের মাছখোলায় ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবরস্থানটির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর -দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মুহাম্মাদ আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহরের মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসান, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ এবং সদর উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, জাকির হোসেন লস্কর শেলী, শোকর আলী, ব্রক্ষরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ডাঃ মিজানুর রহমান, নবজান, ঝুটিতলা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি এবং এলাকাবাসী।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মৃত মুসলমানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ফাতেমা দারুস সালাম কবরস্থান ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে কবরস্থানটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কবরস্থানের সার্বিক উন্নয়ন, সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

একসময় বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন লস্কর শেলী সংসদ সদস্যদের দৃষ্টি করে বলেন অত্রালাকার জনচলাচলল অনুপযোগী রাস্তা যাহাতে সংস্কার করা হয় তাহার জন্য দ্রুত ব্যবস্থা নিতে।
সংসদ সদস্য রাস্তা সংস্কারের আস্বাস দেন।

 

 

 

মোহনপুর আনসার ভিডিপি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান ও গ্রাহক মেলা-২০২৬

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
মোহনপুর আনসার ভিডিপি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান ও গ্রাহক মেলা-২০২৬

সংবাদদাতা: ঝাউডাঙ্গার মোহনপুর আনসার ভিডিপি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান ও গ্রাহক মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে, মোহনপুর আনছার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“সঞ্চয় মানুষের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত এবং ঋণমুক্ত রাখে” এই প্রতিপদ্দকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব ও সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুর্শিদ আলম। এছাড়াও সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, ইউপি সদস্য সিদ্দিকুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মোহনপুর আনসার ভিডিপি ক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সংবর্ধনা প্রদান করা হয় ও ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহনপুর আনসার ভিডিপি ক্লাবের মোঃ কবিরুল ইসলাম।