বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের কমিটি গঠন, সভাপতি জিয়া ও সম্পাদক শাহিন
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার নির্বাচন কমিশনার মো. শামসুজোহা, ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও মো. মুছা করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে মো. জিয়াউল হক জিয়া সভাপতি এবং মো. শাহানুর ইসলাম শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দীন মাসউদ, সহ-সভাপতি অনুজিৎ কুমার মন্ডল ও মো. আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ময়না ও মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, কোষাধ্যক্ষ মো. নূরুল হুদা ফুল এবং দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান। সমাজকল্যাণ সম্পাদক পদের নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি






