শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আলো, সুর আর উচ্ছ্বাসের ভিড়ে হঠাৎই চোখ আটকে যায় এক শিল্পীর পোশাকে। মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ। আর বারবার হাতার সেই নকশার দিকে ইশারা করে তিনি যেন জানিয়ে দিচ্ছিলেন—এটাই তার শিকড়, এটাই তার পরিচয়।

তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সানজয় দেব।

শুক্রবার (১২ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গান পরিবেশন করেন সঞ্জয়। তবে তার পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় আসে বাংলাদেশের প্রতীক বহন করা সেই বিশেষ পোশাক।

মঞ্চে পারফরম্যান্সের সময় কয়েকবার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই বিষয়টিকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গর্বের প্রকাশ হিসেবে দেখছেন।

ইতোমধ্যে দেশের সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসা করছেন ভক্তরাও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। সেখানে তিনি লিখেছেন, ‘My people. This is just the start of something beautiful.’—বাংলায় যার অর্থ, ‘আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।’

জানা গেছে, বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম সানজয় দেবের। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বিভিন্ন সংস্কৃতি ও সংগীতধারার মিশেলে তৈরি হয়েছে তার নিজস্ব সংগীতজগৎ। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তার উপস্থিতি যেন সেটাই নতুন করে মনে করিয়ে দিলো।

Ads small one

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সহস্্রাধিক পুরুষ ও নারী হাজী অংশগ্রহণ করেন। হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে এবং সংস্থার সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পাপমুক্তির চেতনা ধারণের আহ্বানসম্মেলনে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, “হাজীগণ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। হজ্জের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে আপনাদের ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হাজী সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

”হজ্জের শিক্ষা ও সামাজিক ভূমিকাপ্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ হজ্জের মূল তাৎপর্য তুলে ধরেন।

এছাড়া, কল্যাণকর সমাজ গঠনে হজ্জের শিক্ষা ও হাজী সাহেবদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। তিনি বলেন, “হজ্জ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, এটি একটি সামাজিক সংস্কারের শিক্ষা। হাজী সাহেবদের ত্যাগ ও ভ্রাতৃত্বের চেতনা সমাজে ছড়িয়ে দিতে হবে।

”আল্লাহর মেহমান ও হজ্জের হাকিকতহাজীগণ আল্লাহর মেহমান এবং হজ্জের মাধ্যমে পাপমুক্তির ঘোষণার তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাতক্ষীরা বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, “পবিত্র হজ্জ শেষে হাজীগণ যেভাবে নিষ্পাপ হয়ে বাড়ি ফেরেন, সেই পাপমুক্ত জীবনের ধারা সারাজীবন বজায় রাখা প্রতিটি হাজীর দায়িত্ব।”

হজ্জের হাকিকতের উপর বিশেষ দারস প্রদান করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।

শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ স্থাপন, রাস্তার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ স্থাপন, রাস্তার ক্ষতি

0-0x0-0-0-{}-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায় সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসিয়ে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায়, ব্যক্তিগত জায়গার পানি নিষ্কাষণের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসানো হয়েছে। যার ফলে রাস্তায় গর্ত তৈরী হয়েছে এবং ধ্বস নামছে। যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে।

উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ার মৃত বাসুদেব যোদ্দারের পুত্র পরিমল যোদ্দার এই পাইপ বসিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। তবে, পরিমল যোদ্দার বলেন, আমি পাইপটি নতুনভাবে বসায়নি। কার্পেটিং রাস্তা হওয়ার আগে পাইপটি ঘেরের পানি সরানোর জন্য বসানো ছিল। তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজও ভোর ছয়টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় সে। মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানে ডাকে। সে সরল বিশ্বাসে দোকানের সামনে গেলে রবিন তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে সে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। ছাত্রীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।