সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

কে এম রেজাউল করিম, দেবহাটা: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় “খাল খনন কর্মসূচি” এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হলেও খালের দুই পাড়ে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, বোয়ালমারী খাল পুনঃখনন প্রকল্পে মোট ১৩ হাজার ২৬৯ দশমিক ৪৪০ ঘনমিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে ১১৯ জন উপকারভোগী শ্রমিক কাজ করছেন। তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা এবং সর্বোচ্চ প্রাপ্য অর্থের পরিমাণ ৪ হাজার টাকা। প্রকল্পের এনইউআর (ঘটজ) হওয়ার তারিখ ৩১ মে ২০২৬।

প্রকল্পের শ্রম ব্যয় বাবদ প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্লোপ স্ট্যাবিলাইজেশন ও বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য পৃথকভাবে ৩ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা এবং বৃক্ষরোপণের জন্য ৬ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, দেবহাটা, সাতক্ষীরা। প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কৃষকসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর দাবি, খালের পাড়ে যে বৃক্ষরোপণ করা হয়েছে, তা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গবাদিপশু ও অন্যান্য কারণে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রতিটি গাছ খুঁটি ও নেট দিয়ে ঘিরে সুরক্ষিত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বোয়ালমারী খাল পুনঃখনন কাজ সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

তবে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখা যায়, খালের পাড়ে গাছ রোপণ করা হলেও অনেক স্থানে গাছের সুরক্ষার জন্য খুঁটি ও নেটের ব্যবস্থা চোখে পড়েনি। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাবি করেন, প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এবং বিষয়টি সরেজমিনে দেখানোর কথাও জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। একই সঙ্গে রোপণকৃত গাছগুলোকে সুরক্ষিত রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

Ads small one

তালা জাপা নেতা আলাউদ্দীনের ইন্তেকাল, জিএম কাদেরসহ নেতৃবৃন্দের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
তালা জাপা নেতা আলাউদ্দীনের ইন্তেকাল, জিএম কাদেরসহ নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, কন্যাসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছিলেন।

সোমাবার আসর নামাজবাদ পাটকেলঘাটা সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সি.সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, বিএনপি নেতা ও ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল আলীম বাবু, সহ-সভাপতি শেখ আলতাফ হোসেন, উপজেলা জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম, মাষ্টার আব্দুল আজিজ, আশরাফুল আলম,এ্যাড জিল্লুর রহমান, জামাল উদ্দীন, শেখ জলিল আহমেদ, নুরুল ইসলাম খোকা, আব্দুস সালাম খান,অধ্যাপক আমজাদ হোসেন, নুরুল ইসলাম মোল্লা, আজিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব নেতা সাইদুল ইসলাম, মহিদুল ইসলাম, শিমুল ফকির, ছাত্রসমাজ নেতা আহসান হাবিব, শফিকুজ্জামান শফিক প্রমুখ।

মরহুমের প্রথম জানাজা নামাজে ঈমামতি করেন পাটকেলঘাটা সিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা মুফতি মনিরুল হক। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ মাগরিবের নামাজের পর নিজ গ্রাম সরুলিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করেছেন।

 

বিবৃতিদাতা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক মীর আব্দুস সবুর আসুদ, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামসহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 

কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান পদক্ষেপ জোরদার করা এবং শহরের যানজট, পরিচ্ছন্নতা, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বাপ্পী কুমার দাশ, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, মাওলানা আহম্মদ আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সাঈদ আলি গাজী, মাহবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, সোহেল রানা, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।

 

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত ৭ শিক্ষক-কর্মচারী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ। তিনি বলেন, বর্তমানে নারীরা পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাাশি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন ও দেশের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রেখে চলেছে। এজন্য নারীদের উচ্চশিক্ষা অর্জন করার বিকল্প নেই। নারীদের শিক্ষা লাভের পথ সুগম করতে আমার পিতা অ্যাডভোকেট এম মনসুর আলী ১৯৮৯ সালে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি মহিলা কলেজ গড়ে তুলেছিলেন সেটি যথাযথভাবে পূরণ হয়েছে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, এই কলেজটি আমার আবেগের সর্বোচ্চ স্থানে রয়েছে। আগমী দুই বছরের মধ্যে কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। কলেজটি সরকারিকরণের জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজসেবক সেতারা নাসরিন নিশি।

আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইন্দ্রজিত কুমার মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, সুমা বিশ^াস, প্রভাষক আওছাফুর রহমান প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সাদিয়া তাবাসসুম ইশা, বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী জাহানারা রিপা ও জান্নাতুল মাওয়া রাহী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শেখ শফিউল্লাহ। অনুষ্ঠান থেকে ৬ সহকারী অধ্যাপক এবং ১ অফিস সহায়ককে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় কলেজের পরিচালনা পষৃদের সভাপতি এইচএম রহমাতুল্লাহ ও তার সহধর্মিনী সেতারা নাসরিন নিশি এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রেজাউল ইসলাম রেজা, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, মিজানুর রহমান, নাসিম সুলতানা, সুকুমার ঘোষ, মোশাররফ হোসাইন চৌধুরী, তৌহিদুর রহমান, নাজিমুদ্দীন আহম্মেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, ইকবাল খলিল খান, আরেফা ফারজানা, রতন কুমার ঘোষ, ডিএম নাসির উদ্দীন, প্রভাষক আমিনুর রহমান, অলিউর রহমান, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রানী মৃধা, নন্দলাল মন্ডল, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ. নবতরণ গায়েন, তৃপ্তি মূখার্জী, অনিমা রপ্তান, হালিমা পারভীন, গোলাম রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষসহ কলেজের কলেজের শিক্ষক-কর্মচারী, এইচএসসি পরীক্ষার্থী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।