বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত ৭ শিক্ষক-কর্মচারী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ। তিনি বলেন, বর্তমানে নারীরা পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাাশি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন ও দেশের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রেখে চলেছে। এজন্য নারীদের উচ্চশিক্ষা অর্জন করার বিকল্প নেই। নারীদের শিক্ষা লাভের পথ সুগম করতে আমার পিতা অ্যাডভোকেট এম মনসুর আলী ১৯৮৯ সালে রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি মহিলা কলেজ গড়ে তুলেছিলেন সেটি যথাযথভাবে পূরণ হয়েছে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, এই কলেজটি আমার আবেগের সর্বোচ্চ স্থানে রয়েছে। আগমী দুই বছরের মধ্যে কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। কলেজটি সরকারিকরণের জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজসেবক সেতারা নাসরিন নিশি।
আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইন্দ্রজিত কুমার মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রী, সুমা বিশ^াস, প্রভাষক আওছাফুর রহমান প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সাদিয়া তাবাসসুম ইশা, বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন প্রথম বর্ষের শিক্ষার্থী জাহানারা রিপা ও জান্নাতুল মাওয়া রাহী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শেখ শফিউল্লাহ। অনুষ্ঠান থেকে ৬ সহকারী অধ্যাপক এবং ১ অফিস সহায়ককে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় কলেজের পরিচালনা পষৃদের সভাপতি এইচএম রহমাতুল্লাহ ও তার সহধর্মিনী সেতারা নাসরিন নিশি এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রেজাউল ইসলাম রেজা, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, মিজানুর রহমান, নাসিম সুলতানা, সুকুমার ঘোষ, মোশাররফ হোসাইন চৌধুরী, তৌহিদুর রহমান, নাজিমুদ্দীন আহম্মেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, ইকবাল খলিল খান, আরেফা ফারজানা, রতন কুমার ঘোষ, ডিএম নাসির উদ্দীন, প্রভাষক আমিনুর রহমান, অলিউর রহমান, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রানী মৃধা, নন্দলাল মন্ডল, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ. নবতরণ গায়েন, তৃপ্তি মূখার্জী, অনিমা রপ্তান, হালিমা পারভীন, গোলাম রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষসহ কলেজের কলেজের শিক্ষক-কর্মচারী, এইচএসসি পরীক্ষার্থী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।