শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে গড়েরকান্দায় যুবসমাজের নতুন কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে গড়েরকান্দায় যুবসমাজের নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি: “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্টÑজীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”Ñ এই আহ্বানে সাতক্ষীরার গড়েরকান্দা এলাকার প্রবীণ ও যুবসমাজ এক ছাতার নিচে সমবেত হয়েছেন। তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করা এবং সামাজিক কল্যাণ সুসংহত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ সংঘ’।

সম্প্রতি এক সুধী সমাবেশের মাধ্যমে অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. রাজু আহমেদকে (রাজু) সভাপতি এবং এম. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির মূল লক্ষ্য তরুণদের ইতিবাচক মানসিকতাকে কাজে লাগিয়ে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সামাজিক উন্নয়ন কার্যক্রম সুনির্দিষ্টভাবে পরিচালনার উদ্দেশ্যে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি সুসংগঠিত কার্যনির্বাহী পরিষদ ও বৃহৎ সদস্য দল গঠন করা হয়েছে।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ তালিকা নিচে উপস্থাপন করা হলো: উপদেষ্টাম-লীর সদস্যরা হলেনÑ শেখ শামসুর (ইটাগাছা), মো. আশরাফ আলী (ইটাগাছা), মো. আফছার আলী, মো. আব্দুস সালাম (ইটাগাছা), মো. আমিনুর ইসলাম (ইটাগাছা), মো. বাক্কার ঢালী, মো. আয়ুব আলী (ইটাগাছা), বাবলু সরদার, মো. আবুল কালাম (রহমতপুর), মো. জাকির হোসেন, মো. ফজলু সানা, মো. হযরত আলী, মো. মুতালেব হাজী, মো. আবুল কাশেম ঢালী, মো. মিনার আলী, মো. ফারুক হোসেন (জাসাস) ও মো. মিলন হোসেন।

কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি যথাক্রমে মো. ইয়াসিন মোল্যা বাবু (ইটাগাছা), মো. রবিউল ইসলাম (রহমতপুর), মো. রফিকুল ইসলাম ও মো. সহিদুল ইসলাম (ইটাগাছা)। সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে মো. রেজাউল ইসলাম (রহমতপুর), মো. শুকুর আলী (ইটাগাছা), মো. মফিজুল ইসলাম (ইটাগাছা) ও মো. আক্তার হোসেন (আব্দুল্লাহ)। কোষাধ্যক্ষ যথাক্রমে মো. হাবিবুল ইসলাম হাবিব (ইটাগাছা), মো. হযরত আলী সরদার ও মো. অহিদুজ্জামান অহিদ।

 

সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. মিলন গাজী, মো. কিসলু ঢালী, মো. জামির হোসেন (ইটাগাছা), মো. বাপ্পি আহমেদ ও মো. সেকেন্দার গাইন। দপ্তর সম্পাদক যথাক্রমে মো. আব্দুর রহিম, মো. আবু সাঈদ, মো. শফিকুল ইসলাম, মো. বদর আলী ও মো. আজাদুল ইসলাম (ইটাগাছা)। প্রচার সম্পাদক যথাক্রমে মো. সাইদুল ইসলাম ঢালী, মো. আশিকুর রহমান (আশিক), মো. রমজান আলী সরদার, মো. সাগর হোসেন (ইটাগাছা), মো. আবুল কামাল আজাদ ও মো. মুছা গাজী। ধর্ম উপদেষ্টা হিসেবে রয়েছেন যথাক্রমে ইমাম ও খতিব, ইটাগাছা গড়েরকান্দা বায়তুন নূর জামে মসজিদ, ইমাম ও খতিব, রহমতপুর জামে মসজিদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক যথাক্রমে মো. আজমীর হোসেন, মো. ইশার আলী, মো. নাঈম হোসেন (ইটাগাছা), মো. ফিরোজ হোসেন, মো. জাহিদ হাসান, মো. সাহেব আলী (ইটাগাছা), মো. মঈনুর ঢালী ও মো. রুহুল আমিন (ইশার)।

 

পরিবেশ বিষয়ক সম্পাদক যথাক্রমে মো. সালাউদ্দীন আলী (ইটাগাছা), মো. মনিরুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ (ইটাগাছা), মো. নাছিম গাজী (ইটাগাছা), মো. আব্দুর রহমান, মো. মিলন সরদার ও মো. ফজলুর রহমান। সদস্যবৃন্দ হলেনÑ মো. মহিদুল ইসলাম, মো. আজগার আলী, মো. ইমান আলী সরদার, মো. শুকুর আলী, মো. আনারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আবুল কালাম, মো. সুবহান মোল্যা, মো. সাহেব আলী, মো. নওশের আলী, মো. খোকন (নিতাই), মো. কামাল গাজী, মো. আবুল হোসেন, মো. মজিবর রহমান, মো. বাবু সরদার, মো. ফজলু সরদার, মো. হাসান, মো. বাবু, মো. সাদ্দাম হোসেন, মো. সাকিল গাজী, মো. মেহের আলী সরদার, মো. কবির হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. আফসার আলী, মো. রমজান আলী, মো. মিজানুর রহমান, মো. সেলিম হোসেন, মো. আলম সরদার, মো. শাহআলম সরদার, মো. মিলন সরদার, মো. সালমান, মো. আল-আমিন, মো. নিহাদ ইসলাম, মো. রিফাত ইসলাম, মো. হাফিজুল গাজী, মো. জাহাঙ্গীর গাজী, মো. আব্দুর রাজ্জাক, মো. সাজ্জাত হোসেন, মো. বাবুর আলী সরদার (জিয়াদ বাবু), মো. ছবুর মোল্যা, মো. আরিফুল ইসলাম, মো. বাবুল সরদার, মো. শাহাজাহান (সাজু), মো. আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, মো. পল্টু সরদার, মো. জিয়াদুল, মো. আব্দুল খালেক, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. হবিবুর রহমান (হবি), মো. কুরবান আলী, মো. সুমন সরদার, মো. নাজমুল ইসলাম, মো. রবিউল ইসলাম ও মো. মফিজুল ইসলাম।

কমিটি গঠন শেষে সংগঠনটির সভাপতি মো. রাজু আহমেদ বলেন, ‘মাদকাসক্তি একটি পরিবারকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই সংঘ কেবল একটি সাধারণ কমিটি নয়, এটি একটি সামাজিক প্রতিরোধ আন্দোলন। প্রবীণদের অভিজ্ঞতা ও অভিজ্ঞতা-ভিত্তিক পরামর্শের সঙ্গে তরুণদের উদ্দীপনাকে কাজে লাগিয়ে সাতক্ষীরায় সামাজিক সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের লক্ষ্য।’

ইটাগাছা ও গড়েরকান্দার সর্বস্তরের বাসিন্দাদের সমর্থন ও সহযোগিতা নিয়েই সামাজিক ব্যাধির বিরুদ্ধে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

 

 

 

 

Ads small one

পারুলিয়া থেকে ঘোষপাড়া: দেবহাটায় উল্টো রথযাত্রায় শেষ হলো রথোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
পারুলিয়া থেকে ঘোষপাড়া: দেবহাটায় উল্টো রথযাত্রায় শেষ হলো রথোৎসব

দীপঙ্কর বিশ্বাস: জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফেরার মধ্য দিয়ে দেবহাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। গত ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রার সূচনা হয়েছিল, যা শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে সমাপ্ত হয়।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ঈশ্বর। তাঁর কৃপায় মানবাত্মা মুক্তিলাভ করে। এ উপলক্ষেই দেবহাটার পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির থেকে সখিপুর ও পারুলিয়া প্রধান সড়ক হয়ে পারুলিয়া ঘোষপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে রথটান অনুষ্ঠিত হয়। পরে তা পুনরায় সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
সকাল থেকেই হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভাগবৎকথা, পদাবলি ও আরতি কীর্তনসহ নানান সামাজিক-ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এছাড়াও রাঁধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সম্পাদক উত্তম মন্ডল, ইউপি সদস্য অসীম ঘোষ, দেবহাটা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ (বাপ্পি)সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে আশ্রমে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মাগুরায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথোৎসব শেষ, মন্দির উন্নয়নে অনুদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
মাগুরায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথোৎসব শেষ, মন্দির উন্নয়নে অনুদান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দিরের (কর্মকর পাড়া) আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে রথযাত্রা উৎসব-২০২৬। শুক্রবার (২৪ জুলাই) বিকেল পাঁচটায় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম। প্রধান অতিথি আব্দুল আলিম মন্দিরটির উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল ও নজিবুর রহমান টুটুল, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কর্মকর ও সদস্য সচিব অসীম কর্মকরসহ অনেকে। রথটি মাগুরা কর্মকর পূর্বপাড়া কালী মন্দির থেকে শুরু হয়ে সাধুকাপাড়া রাম বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়। এতে লাবসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ ও ভক্ত অংশগ্রহণ করেন।

নওয়াবেঁকীতে জামায়াতের আনন্দ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
নওয়াবেঁকীতে জামায়াতের আনন্দ মিছিল ও সমাবেশ

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শ্যামনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটায় আটুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নওয়াবেঁকী বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতা-কর্মীরা মিছিলটি বের করেন।
সমাবেশে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম ও নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।