বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে এক বিশেষ এডভোকিসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’র আয়োজনে সংস্থার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায়
সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিক উদ দৌলা সাগর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী। সিডোর প্রোগ্রাম অফিসার তৌহিদুজ্জামানের পরিচালনা বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, পল্টু বাশার, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর নুর খান বাবুল, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, জেলা ইমাম সমিতির মাওলানা মাহবুবুর রহমান, বিডি ক্লিনের শাহরিয়ার আনজুম, বারসিকের গাজী মাহিদা মিজান এবং টিআইবির আল আমিন হোসেন, যুবনেতা হৃদয় মন্ডল, ইফতি জামিল ও সাকিব হোসেন। এছাড়া একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীনসহ
সভায় বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে বর্তমানে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। শহরকে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পরিবেশ দূষণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বক্তারা আরও বলেন: বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য শুধু কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট নয়, এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিক স্যানিটারি ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমেই কেবল সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

Ads small one

সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: মন্ত্রী

পত্রদূত ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ জন্য দেশের অনাবাদি ও পতিত জমি কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বুধবার খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে নির্মিত এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ নাগরিকেরা সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাঁদের প্রণোদনা হিসেবে মাত্র এক শতাংশ সুদে ঋণ দেবে। এর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল সবার কাছে পৌঁছাতে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনার সরকারি ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে চলছে। তাদের নিজস্ব সোলার প্লান্টটি বিদ্যুৎ খাতে বড় অবদান রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানে ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক, সিবিএর সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে অভিযান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি সেবন ও ব্যবহারে সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনদের কাছে থাকা পান-সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে পানের পিক ফেলে ও ময়লা-আবর্জনা দিয়ে হাসপাতালের পরিবেশ নোংরা না করতে রোগী ও তাঁদের দর্শনার্থীদের সচেতন করা হয়।

এ ছাড়া নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ওয়ার্ড এবং ডেলিভারি ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের নানা সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

 

অভিযানকালে আবাসিক মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ ওয়ার্ডে দায়িত্বরত জ্যেষ্ঠ স্টাফ নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
শ্যামনগরের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস উদযাপন ও সফল কৃষকদের সম্মাননা দেওয়া হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা তিনটায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফেইথ ইন অ্যাকশন (ফিয়া)-এর ‘সাত-আইসিডিপি’ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমূয়েল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শফিউল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোছাম্মৎ জাহানারা খাতুন, পিআইয়ের সভাপতি সুষমা রানী মন্ডল, সম্পাদক শরিফা খাতুন, ৬টি সিসিসির সভাপতিবৃন্দ ও মাঠ সংগঠকেরা।

অনুষ্ঠানে স্বপন মন্ডল, নাছিমা খাতুন, দেবদাস বর্মন, ছালিমা বেগম, অনিমিতা মন্ডল ও বিমল কৃষ্ণ মিস্ত্রীকে সফল কৃষক হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা জেমস গাইন।