রোটারি ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম ইনস্টলেশন অনুষ্ঠানের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের রয়েল কনফারেন্স সেন্টারে রোটারি ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম ইনস্টলেশন অনুষ্ঠান উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. আখতারুজ্জামান কাজলের সভাপতিত্বে আয়োজিত সভায় আসন্ন ইনস্টলেশন অনুষ্ঠানটি উৎসবমুখর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং সুনির্দিষ্ট কার্যপরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতিমূলক এই সভায় ক্লাবের সার্বিক দিকনির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দেন রোটারিয়ান মো. নুরুল হক, রোটারিয়ান মো. হাবিবুর রহমান হবি, রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান সি এম নাজমুল, রোটারিয়ান ফারহা দিবা খান সাথী, রোটারিয়ান মাগফুর রহমান, রোটারিয়ান এসএম মিজানুর রহমান এবং রোটারিয়ান মাসুদ পারভেজ।
সভায় উপস্থিত সদস্যরা রোটারি ক্লাবের ৩৩তম ইনস্টলেশন অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।









