শামীম হত্যার বিচার দাবিতে পরিবারটির পাশে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
ধর্ম অবমাননার ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে দেবহাটা উপজেলার বড়-শান্তা গ্রামের উচ্চশিক্ষিত যুবক ওহিদুজ্জামান শামীম হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে।
নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ ও বিচারের দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রতিনিধিদল। গত শুক্রবার বেলা একটায় গণসংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার নেতারা নিহতের বাড়িতে যান। এ সময় নেতৃবৃন্দ শামীম হত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব মোল্লা ও আইনজীবী আবুল কালাম আজাদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি









