শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, মামলা দায়ের

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাইম হোসাইন (১৪) নামের এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক নাইম উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ফুলসারা গ্রামে নিজ বাড়ির সংলগ্ন বাবার মুদিদোকানে বসে ছিল শিশুটি। বাবা নাশতা করার জন্য ঘরের ভেতর গেলে দোকান ফাঁকা পেয়ে নাইম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নাইম পালিয়ে যায়। পরবর্তীতে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নাইমকে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। পরে বাড়ি থেকে তাকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হেফাজতে নেয়। ভীতি ও আতঙ্কের কারণে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা (মামলা নম্বর: ৩১, তারিখ: ২৩ জুলাই) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ads small one

কপোতাক্ষ-বেতনা খনন হলেও জলজট: চরম দুর্ভোগে আশাশুনিবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
কপোতাক্ষ-বেতনা খনন হলেও জলজট: চরম দুর্ভোগে আশাশুনিবাসী

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার মরিচ্চাপ ও বেতনা নদী খনন করা হলেও তার সুফল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সপ্তাহকালের বৃষ্টিতে খাল-বিল, বসতবাড়ি, আমন বীজতলা ও মৎস্য ঘের তলিয়ে গেছে।

উপজেলার ১১টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামেই এখন হাঁটু পানি। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়া এবং যত্রতত্র বাঁধ, ঘরবাড়ি ও অবকাঠামো গড়ে তোলায় বৃষ্টির পানি সরতে পারছে না। ফলে আমন চাষের বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, নদী দুটিতে জোয়ার-ভাটা সচল হলেও অভ্যন্তরীণ পয়ঃনিষ্কাশন বা পানি নামার খালগুলো অবরুদ্ধ থাকায় নদী খননের প্রকৃত সুফল তারা পাচ্ছেন না। ফলে বহু পরিবার এখন পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আশাশুনিতে চোরাই মোটরবাইকসহ গ্রেপ্তার ১, গাঁজাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
আশাশুনিতে চোরাই মোটরবাইকসহ গ্রেপ্তার ১, গাঁজাসহ আটক ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক চোর ও ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুলাই খালিয়া এলাকার একটি মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা (নং-২৬, তারিখ: ২৩/০৭/২৬) দায়েরের পর আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস দেবহাটা থানার পারুলিয়া বাজারে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেন।
অপরদিকে, এএসআই তারিক উর রহমান দরগাহপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শেখ জীবন ওরফে তবিবুর রহমানকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৭/১৪৪, তারিখ: ২৪-০৭-২৬) করা হয়েছে।

শ্যামনগরে ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
শ্যামনগরে ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার হরিতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়।
রথটি উপজেলার চৌরাস্তা থেকে গোডাউন মোড় হয়ে গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত-অনুরাগী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা।
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন)-এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী জানান, প্রতি বছরের ন্যায় এবারও বৈচিত্র্যময় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।