শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্যামনগর উপজেলার জন্য স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর চর বনায়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার মেরামত ও সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কারসহ চার দফা সুপারিশ উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র-০১-এ এ কর্মশালা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত আঞ্চলিক উদ্যোগ প্রোঅ্যাক্টের আওতায় লিডার্স এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। তিনি প্রকল্পের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। কর্মশালায় শ্যামনগরের সকল ইউনিয়নের জলবায়ু ঝুঁকি এবং ইউনিয়নভিত্তিক সংগৃহীত তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কনসালট্যান্ট আব্দুর রহমান রানা।

কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিত করেন এবং সেসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে শ্যামনগরে ঝুঁকি নিরূপণ ও ইউনিয়ন পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা হয়েছে। উপজেলা কর্মশালায় সেসব ফলাফল পর্যালোচনা করে ইউনিয়নগুলোর অগ্রাধিকার একত্র করা হয়। কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সময়সীমা, সম্ভাব্য অর্থায়ন ও মনিটরিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

কর্মশালার ফলাফলের ভিত্তিত্তে পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে সরকারি পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকেরা জানান।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।