শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শ্রমিক বন্দনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
শ্রমিক বন্দনা

মো. জাহিদুর রহমান
যাঁর হাতে কোনো রাজদন্ড নেই,
নেই ক্ষমতার অহংকার।
যাঁর ঘামে ভিজেই দাঁড়িয়ে থাকে শহর,
গড়ে ওঠে সভ্যতা।
ভোরের আলো ফোটার আগেই যে বেরিয়ে পড়ে ঘর থেকে।
ধুলো, রোদ, বৃষ্টি আর ক্লান্তির ভেতর দিয়েই
যে প্রতিদিন লিখে যায় জীবনের কাব্য-
সে শ্রমিক।

শ্রমিকের ঘামে যে লবণ,
তাতে মিশে থাকে তাঁর নীরব কান্না,
তাঁর অপূর্ণ চাওয়া, অদেখা সংগ্রাম,
তবু সে থেমে থাকে না।
সে জানে, থেমে গেলে-
থেমে যাবে পৃথিবীর চাকা।
তাঁর চোখে থাকে স্বপ্ন—
খুব বড় নয়, খুব ছোটও নয়।
একমুঠো ভাত, সন্তানের মুখে হাসি,
আর একটু নিরাপদ আশ্রয়।

আজ শ্রমিক দিবসে কৃতজ্ঞতা জানাই
সেই হাতগুলোর প্রতি, যে হাত
নীরবে গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ।

Ads small one

আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালি ও পথসভা

আশাশুনি প্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা করেছে। শুক্রবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, ভ্যান চালক সমিতিসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।

 

পথসভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু আলোচনা রাখেন।

 

 

 

 

 

 

 

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসের শুরুতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র‌্যালিটি শুরু করা হয়।

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” স্লোগানকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন সহকারে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।

 

সভায় উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, সাবেক মেম্বার খোরশেদ আলম, মাসুম বিল্লাহ খানসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, নৌকা মাঝি শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ জাসদের আয়োজনে মহান মে দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাসদের আয়োজনে মহান মে দিবস পালিত

শুক্রবার (১লা মে) বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাষ্টার আব্দুল জব্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, সাম্যবাদী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সংগঠক প্রকাশ চন্দ্র মন্ডল, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, কাজী প্রফুল্ল, প্রবণ কুমার দাস প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন শ্রম শোষণ থেকে মুক্তির জন্য বাংলাদেশ জাসদসহ সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সৌহার্দ্য সিরাজ, এড. আবুল কালাম, কবি মনিরুজ্জামান মুন্না, মুনসুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি