বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

তিনি আরো বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটে ১২ জন বৈধ প্রার্থী এবং স্বতন্ত্রদের জোটে ১ জন বৈধ প্রার্থী; মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।

বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের জন্য আদালত নির্দেশ দিলেও রায় এখনো হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা রায় বাস্তবায়ন করব। আপিলে যাব না।

Ads small one

আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: “আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন” এই প্রতিপাদকে সামনে রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সৌমেন মৈত্র।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা সদর হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা: দীপন কুমার বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক প্রমূখ।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মোঃ আশরাফ আলী, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, ট্রাফিক সার্জন সবুজ মোল্যা, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু, সাকিবুর রহমান, সুন্দরবন ফাউন্ডেশন এর শেখ আফজাল হোসেন, সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সাইফুজ্জামান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মজনু সদ্দার প্রমূখ।

 

আলোচনা সভা পূর্বে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন বাস মালিক, ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ৯ হাজার কেজি আম জব্দ, পরে ধ্বংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ৯ হাজার কেজি আম জব্দ, পরে ধ্বংশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই বিশাল চালানটি আটক করে।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেটে প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ক আমগুলোতে কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে । জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি। অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই ৩ দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।