বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই পর্বে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষের বেশি এবং নারী ভোটার ১ কোটি ৫৭ লক্ষের বেশি। সোমবার রাতে ট্রাইবুনালের রায়ে নতুন করে ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হলেও তালিকা থেকে বাদ পড়েছেন ৬ জন।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ৪১ হাজার একটি বুথের মধ্যে ৪ হাজার ৮৩৩টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত দুই দিনে বিশৃঙ্খলা এড়াতে দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই দফায় দুই হাজার ৩০০ কোম্পানির বেশি বাহিনী রয়েছে। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, যেখানে ৫১২ কোম্পানি বাহিনী রয়েছে । এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৪১৩, হুগলিতে ৩২৩, নদীয়ায় ২৮৭, কলকাতায় ২৭৪, পূর্ব বর্ধমানে ২৬৩ এবং হাওড়ায় ২৫৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-ও নজরদারিতে যুক্ত হয়েছে। কলকাতাসহ বিভিন্ন জেলায় তারা পর্যবেক্ষণ চালাচ্ছে।

শেষ পর্যায়ের ভোটযুদ্ধে মাঠে রয়েছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী এক হাজার ২২৮ জন এবং নারী ২২০ জন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়াইয়ে রয়েছেন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা ।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার মতো শেষ দফার ভোটও নির্বিঘ্নে সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে, নাকি সরকার পরিবর্তন হবে, তা জানা যাবে আগামী ৪ মে।

Ads small one

শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোলে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা দাম পাচ্ছেন ভাল। দেখছেন লাভের মুখ। বাড়ছে পাটের চাষ। খুশি চাষিরা।

কৃষি প্রধান উপজোলা শার্শা। চলতি মৌসুমে টার্গেট অতিরিক্ত হয়েছে পাটের আবাদ। ফলনও হয়েছে ভাল। প্রতি বিঘায় ফলছে ১০ থেকে ১২ মন পাট। কেউ কাটছেন পাট, আবার কোথাও চলছে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ।

 

সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত সময পার করছেন এলাকার কৃষকেরা। প্রতিমন পাট বিাক্রি হচ্ছে ৩৫ শ থেকে ৩৬ শ টাকা। পাটখড়ির দামও পাচ্ছেন ভাল। ফলে পাটের দাম ভাল সহ বাম্পার ফলনে খুশি কৃষকেরা।

চলছে পাটের আশ ছাড়ানোর কাজ। এবার পাটের ফলন ও দাম ভাল থাকায় শ্রমিকদের বাড়ছে উপার্যন। পরিবার পরিজন নিয়ে ভাল দিন কাটছে তাদের।

যশোরের শার্শা উপজেলায় এবার চাহিদার অতিরিক্ত পাটের চাষ হয়েছে। ফলন ও দাম ভাল পাচ্ছে কৃষকেরা। ফলে বাড়ছে চাষ। আগামীতে আরো পাট চাষের আশা কৃষি অধিদপ্তরের।

অনুকূল আবহাওয়া আর সময়মতো পরিচর্যায় এবার পাটের ফলন হয়েছে ভালো। উপজেলায় সাত হাজার ৫ শ৩০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

ঈদে মিলাদুন্নবীর ছুটিতে ভোমরা-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
ঈদে মিলাদুন্নবীর ছুটিতে ভোমরা-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ

এম এ রহিম, বেনাপোল (যশোর): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ভোমরা-ঘোজাডাঙ্গা ও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছর স্বাভাবিক।

বন্দর কর্তৃপক্ষ ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম রয়েছে বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি। তবে বন্দরে পণ্য খালাস করা খালি ট্রাক ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। যা থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পায় সরকার।

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

প্রতীকি ছবি

পত্রদূত ডেস্ক: গরমের তাপদাহে ঘাস কাটার সময় স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাতক্ষীরার লাবসা ইউনিয়নের গোপিনাথপুরে এই ঘটনা ঘটে।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, বিগত ত্রিশ বছর ধরে কর্মরত গ্রাম পুলিশ আব্দুল খালেক মঙ্গলবার দুপুরে (৫০) বাড়ির ছাগল গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অতি তাপদাহে অসুস্থ হয়ে পড়ে।

 

পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান খালেক স্ট্রোক করেছেন। পরে চিকিৎসাধীন খালেক বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাদ জোহর তার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, খালেকের মৃত্যুতে তিনিসহ এলাকার সকলেই গভীরভাবে শোকাহত।