রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রতিবাদের মুখে ফের অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
প্রতিবাদের মুখে ফের অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। এবার সিনেমার কাহিনীতে গ্রাম ও গ্রামবাসীদের ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে মাদুরাইয়ের উসিলামপট্টির বাসিন্দারা আন্দোলনে নেমেছেন। এই প্রতিবাদের জেরে আগামী ৮ মে নির্ধারিত মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, পাপাপাত্তি, পাগাতেভানপাত্তি এবং পেয়ামপাত্তি গ্রামের বাসিন্দারা সিনেমার কিছু দৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, সিনেমায় তাদের এলাকার নাম ব্যবহার করে ইতিহাস ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রতিবাদ হিসেবে গ্রামবাসীরা নিজ নিজ বাড়ির সামনে কালো পতাকা প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি—সিনেমা থেকে বিতর্কিত দৃশ্যগুলো মুছে ফেলতে হবে এবং পরিচালক এইচ বিনোদ ও অভিনেতা বিজয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর আগে ২০২৬ সালের পোঙ্গলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতা এবং গান ফাঁসের মতো ঘটনায় তা পিছিয়ে যায়। এইচ বিনোদ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমিথা বাইজু।

বর্তমানে গ্রামবাসীদের এই কঠোর অবস্থানের ফলে নির্ধারিত সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নির্মাণসংশ্লিষ্টরা।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।