শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩ ডিসেম্বর

এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) এ তফসিল ঘোষণা করা হয়।

 

তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপত্তি দাখিল করা যাবে। ১৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৯ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে আপত্তি দাখিলের সুযোগ থাকবে।

 

২৫ অক্টোবর কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৭ অক্টোবর মনোনয়নপত্র সরবরাহ এবং ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

কোনো মনোনয়নপত্র গৃহীত না হলে ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দাখিল করা যাবে। ৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আপত্তির নিষ্পত্তি করবেন। আপত্তির নিষ্পত্তির পরও কোনো অভিযোগ থাকলে ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত কার্যনির্বাহী পরিষদ (নির্বাচনী ট্রাইব্যুনাল)-এর কাছে আপিল দাখিল করা যাবে।

 

১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

তফসিলে আরও উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র সরবরাহ ও দাখিলসহ নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন, আপত্তি, মনোনয়নপত্র বা প্রত্যাহারপত্র গ্রহণ করা হবে না, যদি না নির্বাচন কমিশন বিধি অনুযায়ী অন্য কোনো সিদ্ধান্ত নেয়। ভোটগ্রহণ নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ১ নম্বর ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হবে।

 

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম।

 

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আইনজীবীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।

Ads small one

সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

Oplus_131072

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন সেন্টারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম হোসেন কোরাইশি লাল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া শিশু কিশোর সংগঠনের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিয়াজ আহমেদ তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম পিপলু, যুগ্ম সম্পাদক শফিকুল হোসেন শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি আহসান হাবিব টুটুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েব মাসুদ খান অর্ঘ্য।

এছাড়া সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নবগঠিত জিয়া শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন শিশু-কিশোরদের মধ্যে তুলে ধরে তাদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে আবারও গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) বেলা অনুমান ১১টার সময় সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

এব্যাপারে সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আটক করা হয় তাদের।

আটকরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কয়রা থানার ওসি রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী।

 

গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।