পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার সর্বত্রই শারদীয় দুর্গা পুজা উৎসব মুখর পরিবেশে পালন করার লক্ষে গদাইপুর ইউনিয়ানের ৭ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। সভায় বক্তব্য দেন গদাইপুর ইউনিয়নের সাতটি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে প্রকাশ ঘোষ বিধান, সন্তোষ সরকার, প্রজিৎ কুমার রায়, লালু বিশ্বাস ও বিবেক দাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক হোসেন, বেনজীর আহমেদ লাল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান,আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মাস্টার বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আবু হাসান, লিপ্টন সরদার, সায়েদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।






