সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদান করলেন ডা. মোস্তফা আরাফাত ইসলাম
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালে সার্জারি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন ডা. মোস্তফা আরাফাত ইসলাম। তিনি মরহুম ডা. মোস্তফা নূর মোহাম্মদ এবং তাহেরুন মোস্তফার জ্যেষ্ঠ পুত্র।
শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি এবং পরবর্তীতে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি চারটি বোর্ড পরীক্ষায় সরকারি বৃত্তি লাভের সম্মান অর্জন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ২০২২ সালে ইন্টার্নশিপ শেষ করেন। চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি জেনারেল সার্জারিতে এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ হন এবং ইউরোলজিতে এমএস ফেজ-এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
পেশাগত জীবনে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সার্জারি বিভাগে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারি বিভাগে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সার্জারি বর্হিবিভাগে ১১৮ নং কক্ষে সার্জারি ও অর্থোপেডিক্স রোগী দেখছেন এবং প্রতি রবিবার ও মঙ্গলবার অপারেশন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, তার নানা অধ্যক্ষ তমিজ উদ্দীন আহমেদ একজন শিক্ষানুরাগী এবং কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তার দাদা আলহাজ্ব মকবুল হোসেন শ্যামনগরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন। তার বাবা দীর্ঘদিন সাতক্ষীরা শিশু হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে সম্মানের সাথে দায়িত্ব পালন করে এলাকার মানুষের সেবা করেছেন। ডা. মোস্তফা আরাফাত ইসলাম সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারেন।







