শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

পত্রদূত ডেস্ক: সোমবার (০৪ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও ইমিটেশন গহনা আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বৈকারী বিওপির আভিযানে সদর থানার বলদঘাটা পাকা রাস্তা হতে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের সীম গার্ড আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি হতে ৩ লাখ ৫০ হাজার টাকার ঔষধ আটক করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে কলারোয়া থানার গোবিন্দকাঠি হতে ২ লাখ ৪০ হাজার ২০০ টাকার মোবাইল পিসপ্লে ও ইমিটেশন গহনা আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৯০ হাজার ২০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।