বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে।

বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন ক্লাব মিলনায়তনে ‘৬০টি সিএমআরজি’-এর জন্য ‘আরএপি’ বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী পারুল আক্তার।

সভায় অতিথি হিসেবে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু অভিবাসী ও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য সরকারি খাসজমি, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাঁদের অংশীদারত্ব বাড়ানো জরুরি। সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের টেকসই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাবে।

সভায় বক্তব্য রাখেন নাগরিক নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, স্থানীয় নির্বাচন কর্মকর্তা হযরত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান রিপন ও লিটন হোসেন।

অ্যাডভোকেসি সভায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সংকট ও দাবির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

পত্রদূত রিপোর্ট: জুলাই আন্দোলন চলাকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। আদালত সেদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির স্থায়ী ঠিকানা অন্য জেলায় হওয়ায় তার পরিচয়-ঠিকানা যাচাই-বাছাই বাকি রয়েছে। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামি ও নির্দেশদাতাদের শনাক্ত এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে রিমান্ড আবেদন মঞ্জুর না করে আদালত এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানির সময় নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রূপের বাবা এ কে এম রকিবুল আহমেদ তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সংবাদদাতা: খুলনার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক পত্রদূত এর কয়রা প্রতিনিধি জি এম রিয়াজুল আকবরকে হত্যার হুমকি দিয়েছেন আমাদী ইউনিয়নের খেওয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ হাফিজুর রহমান (মন্টু) ও মোঃ লতিফুর রহমান (লান্টু)।

 

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক জি এম রিয়াজুল আকবর। যার জিডি নং ১৩৯৭। তারিখ ২৮-৭-২০২৬ ইং। জিডি সূত্রে জানা গেছে, উপজেলার আমাদী ইউনিয়নের খেওনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাফিজুর রহমান মন্টু ও লতিফুর রহমান লাল্টুর বিরুদ্ধে গত ১৫ জুলাই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংবাদ ১৬ জুলাই দৈনিক পত্রদূত পত্রিকায় প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে তারা সাংবাদিক রিয়াজুল আকবরকে বিভিন্ন ভাবে খুন জখমের হুমকি প্রদান করতে থাকে।

 

যার জের ধরে গত ২৭ জুলাই আনুমানিক সাড়ে ৪ টার দিকে সাংবাদিক রিয়াজুল আকবর পেশাগত কারণে দক্ষিণ খেওনা গ্রামের কালভার্ট ব্রিজে পৌঁছালে তারা সাংবাদিক রিয়াজুল আকবরকে অবরোধ করে অকথ্য ভাষায় মানহানি কর গালি-গালাজ করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তারা তাকে উপস্থিত মানুষের সামনে খুন জখমের হুমকি দিয়ে মারপিট করতে উদ্যত হয়। তাদের উদ্বত্বপূর্ণ আচারণ ও হুমকির কারনে সাংবাদিক রিয়াজুল আকবর নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে জানতে মোঃ হাফিজুল ইসলাম (মন্টু) ও লতিফুর রহমান (লান্টু) মুঠোফোন কল দিলে বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

জিডির তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার এ এস আই মোঃ আব্দুর রহিম বলেন, জিডির কপি পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজন পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তৃতা করেন, সরকারি পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পাইকগাছা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উৎপল কুমার বাইন, খুলনা প্রতœতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামাত নেতা, মোঃ আব্দুল মোমিন সানা, অ্যাডভোকেট মোর্তুজা জামান রুলু, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, সাংবাদিক আহম্মদ আলী বাচা, পূর্ণ চন্দ্র মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মের ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।