সাতক্ষীরায় পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
পত্রদূত রিপোর্ট: বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ চয়ন আলী-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ।









