সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন
সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক যশোর বার্তা পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। কামালনগরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে দৈনিক যশোর বার্তার সাতক্ষীরা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। এরপর বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন। উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি পত্রিকার প্রাণ। দৈনিক যশোর বার্তা বিগত তিন বছর ধরে সাধারণ মানুষের অধিকার ও স্থানীয় সমস্যা সাহসিকতার সঙ্গে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু। তাঁরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও অগ্রযাত্রায় সংবাদকর্মীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। সমাজ সংস্কার ও জনকল্যাণে দৈনিক যশোর বার্তা আগামীতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তাঁরা বলেন, আঞ্চলিক উন্নয়ন ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে স্থানীয় সংবাদপত্রের কোনো বিকল্প নেই। দৈনিক যশোর বার্তা ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন এবং দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিহাব উদ্দিন বলেন, এ সফলতা কেবল তাঁদের একার নয়, বরং সাতক্ষীরার আপামর জনসাধারণ ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের। আগামী দিনে পত্রিকাটি আরও বেশি গণমানুষের মুখপত্র হয়ে উঠবে।
বক্তৃতা পর্ব শেষে কেক কেটে পত্রিকাটির চতুর্থ বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং পত্রিকার সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরিশেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, কালবেলার প্রতিনিধি গাজী ফরহাদ, এনটিভির প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, গ্রিন টিভির প্রতিনিধি মীর খাইরুল আলম, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, দৈনিক যশোর বার্তার ফটোসাংবাদিক সানোয়ার আলম সানু ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সোহরাব হোসেন, দৈনিক দক্ষিণের মশালের নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক চিত্রের প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, দৈনিক আমাদের বসুন্ধরার প্রতিনিধি আরিফুল ইসলাম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন-এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান জেমস, দৈনিক যশোর বার্তার আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু ও কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, ভয়েস অব টাইগারের প্রতিনিধি মিলন রুদ্র, দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি লালটু হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রতিনিধি বিপ্লব হোসেনসহ আরও অনেকে।









