সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম গোপাল চন্দ্র বিশ্বাস (২৮)। সে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ এলাকার দিলীপ বিশ্বাসের ছেলে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকা থেকে ৬৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপাল চন্দ্র বিশ্বাসকে আটক করা হয় এবং ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।









