বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট

প্রায় তিন বছর পর আবার চালু হয়েছে গাজার একমাত্র কৃত্রিম চোখের ক্লিনিক। ক্লিনিকটি পুনরায় চালু হওয়ার পর চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন শত শত মানুষ। তবে প্রয়োজনীয় কৃত্রিম চোখের সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মাত্র ১৪০টি কৃত্রিম চোখ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অথচ ক্লিনিকটি পুনরায় চালু হওয়ার প্রথম দুই সপ্তাহেই চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন ৮৫০ জনের বেশি রোগী।

কৃত্রিম চোখ বিশেষজ্ঞ সাবরি হাজাজ বলেন, যেসব কৃত্রিম চোখ পাওয়া যাচ্ছে, সেগুলোর কিছু রোগীদের প্রয়োজনীয় আকারের সঙ্গে মিলছে না। অনেক ক্ষেত্রে রঙও উপযুক্ত নয়।

ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়মইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
তিনি আরও জানান, কিছু রোগীর ক্ষেত্রে চোখের গহ্বরের অবস্থান সামান্য ভিন্ন হওয়ায় কৃত্রিম চোখ ঠিকভাবে বসানো সম্ভব হচ্ছে না। আবার অস্ত্রোপচারের পর জটিলতার কারণে কিছু রোগীর ক্ষেত্রে কৃত্রিম চোখ লাগানোই সম্ভব হচ্ছে না।

Ads small one

দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!

আগেই প্রতিশ্রুতি মিলেছিল, এবার হলো বাস্তবায়ন। ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের আসরে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুরে হঠাৎ ডাকা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মে মাসেই প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন তামিম। ছয় মাসের ব্যবধানে সেটি আরও বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ টাকা। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকছে।

বিসিবির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ানডে সংস্করণে এত দিন একজন ক্রিকেটার ম্যাচ ফি হিসেবে পেতেন ৫০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ১ লাখ টাকা। আর টি-টোয়েন্টিতে ৪০ হাজার টাকার ম্যাচ ফি দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা।

বিসিবি এরই মধ্যে জানিয়েছে, জোড়াতালি দিয়ে আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় না তারা। কিন্তু বিপিএল না হলে ক্রিকেটারদের আয়ের বড় একটি উৎসও বন্ধ হয়ে যায়। বোর্ডের এমন সিদ্ধান্তে তাই ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

এ নিয়ে গত পরশু ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে জাতীয় লিগ ও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এক দিন পরই সেই প্রতিশ্রুতির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আজ থেকে দুই বছর পর যখন এটাকে আবার রিভিউ করবো, বিসিবির অবস্থান যদি ভালো থাকে, আয় যদি আরও বাড়ে, আমরা এটাকে আরও বাড়াবো।’

ম্যাচ ফি বাড়ানোর ফলে একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানিয়েছেন তামিম। তবে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাঁদের কাছ থেকেও আরও বেশি পেশাদারিত্ব প্রত্যাশা করছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তরফ থেকে যে চাওয়া, এটা এখন ওদেরও (ক্রিকেটারদের) পূরণ করতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারিত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। ওটাতে কোনো ছাড় নেই। যখন কেউ ফিটনেস টেস্ট পাস না করে এটা নিয়ে অনুরোধ করে—তখন এসব নিয়ে কিছু শোনা হবে না।’

ম্যাচ ফি দ্বিগুণ করার সিদ্ধান্তে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা যেমন কিছুটা বাড়বে, তেমনি বিসিবির প্রত্যাশা-এর বিনিময়ে মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটারদের পেশাদারিত্বও আরও বাড়বে।

সম্মিলিত ইসলামী ব্যাংক: তৃতীয় দিনে ৯২৩ কোটি টাকা ফেরতের আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সম্মিলিত ইসলামী ব্যাংক: তৃতীয় দিনে ৯২৩ কোটি টাকা ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের টাকা ফেরত পেতে আবেদন জমা দেওয়ার হার তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ২১ হাজার ৮৬ জন আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ৯২৩ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।

এর আগে আবেদন গ্রহণের প্রথম দুই দিন মঙ্গলবার ও বুধবার ৩৭ হাজার আমানতকারী প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেছিলেন। ফলে তিন দিনে মোট ৫৮ হাজার ৮৬ জন আমানতকারী প্রায় ৩ হাজার ২২৩ কোটি টাকা ফেরতের জন্য আবেদন করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত মঙ্গলবার। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় গিয়ে গ্রাহকদের আবেদন করতে হচ্ছে। আবেদন গ্রহণকে কেন্দ্র করে এসব শাখায় গ্রাহকদের ভিড় দেখা গেছে। অনেক শাখায় আবেদন জমা দিতে আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানান ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংক সূত্র জানায়, মঙ্গলবার প্রথম দিনে প্রায় ১৮ হাজার আমানতকারী ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের আবেদন করেন। বুধবার দ্বিতীয় দিনে প্রায় ১৯ হাজার আমানতকারী আবেদন করেন প্রায় ১ হাজার কোটি টাকা ফেরতের জন্য। আর বৃহস্পতিবার তৃতীয় দিনে ২১ হাজার ৮৬ জনের কাছ থেকে ৯২৩ কোটি টাকার আবেদন পাওয়া গেছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী রোববার পর্যন্ত আমানত ফেরতের আবেদন গ্রহণ করা হবে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে আমানতকারীদের টাকা পরিশোধ শুরু করার কথা রয়েছে।

মূল টাকা তোলা যাবে, মুনাফা নয়

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এই মুহূর্তে পাওয়া যাবে না।

কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। তবে যেসব গ্রাহক এখনই টাকা তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।

এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার এক ভিডিও বার্তায় বলেন, ব্যাংকটির মোট ৮৪ লাখ গ্রাহকের মধ্যে প্রথম দিনে ১৮ হাজার আমানতকারী পুরো মূল টাকা তুলে নেওয়ার আবেদন করেছেন। মোট আমানতকারীর তুলনায় এই সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, এতে বোঝা যায়, ব্যাংকটির প্রতি গ্রাহকদের এখনো যথেষ্ট আস্থা রয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠন

সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক—সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

ব্যাংক খাতের দীর্ঘদিনের সংকটের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়াতে এই একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়। পাঁচ ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। অন্যদিকে এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হাতে।

একীভূত হওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিকানা সরকারের হাতে নেওয়া হয়েছে। এখন ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

আড়াই মাস আইসিইউতে থাকার পর সুস্থ হচ্ছেন শিক্ষার্থী জাহিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
আড়াই মাস আইসিইউতে থাকার পর সুস্থ হচ্ছেন শিক্ষার্থী জাহিদ

পাটকেলঘাটা প্রতিনিধি: জিবিএস (গিয়েন-বারে সিন্ড্রোম) রোগে আক্রান্ত হয়ে ঢাকা নিউরোমেডিসিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান জাহিদ। চিকিৎসকদের আশা, অল্পদিনের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন তিনি।
খুলনার নর্থ ওয়েস্ট প্রাইভেট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান জাহিদ গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা গাজী মিজান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার উন্নতি না হওয়ায় সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক এ কে এম আউয়ালের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকা নিউরোমেডিসিন হাসপাতালে নেওয়া হয়। গত দুই সপ্তাহে রক্ত দেওয়ার পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর জাহিদের জ্ঞান ফেরে।
জাহিদের মা নার্গিস বেগম ও বাবা সরাব হোসেন সরদার জানান, একমাত্র ভাইকে সুস্থ দেখতে এইচএসসি পরীক্ষা চলাকালেই তা স্থগিত রেখে ঢাকায় ছুটে যান তাঁর বোন মহসিনা খাতুন। বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মহসিনা বর্তমানে আইসিইউতে ভাইয়ের দেখাশোনা করছেন। স্বজনেরা জানিয়েছেন, জাহিদ এখন খাবার খেতে পারছেন এবং তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
জাহিদের বাবা সরাব হোসেন সরদার, মা নার্গিস খাতুন, চাচা শাহাবুদ্দিন ও চাচাতো ভাই সাঈদ নাসিরসহ পরিবারের সদস্যরা সবার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।