সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

স্কুলছাত্রী ধ*র্ষ*ণ: ৭ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি হৃদয়, প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
স্কুলছাত্রী ধ*র্ষ*ণ: ৭ মাসেও গ্রেপ্তার হয়নি আসামি হৃদয়, প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ

পত্রদূত ডেস্ক: মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ১৬ বছর বয়সী এক কলেজছাত্রীকে একা পেয়ে ধর্ষণ এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি হৃদয় ঘোষকে গত সাত মাস ছয় দিনেও গ্রেপ্তার করেনি পুলিশ। বর্তমানে সে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রধান আসামি দেবাশীষের সঙ্গে ওই ছাত্রীকে কলেজে যাওয়ার পথে আবারো অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

আসামি হৃদয় ঘোষ সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের জগবন্ধু ঘোষের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, সাতক্ষীরা সদরের বুধহাটা ইউনিয়নের এক কলেজছাত্রীকে (ঘটনার সময় স্কুলছাত্রী) পূর্বে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে কুলতিয়া গ্রামের মাদক ব্যবসায়ী দেবাশীষ মণ্ডল। ধর্ষণের সময় বাধা দেওয়ায় ওই ছাত্রীকে কামড়ে ক্ষতবিক্ষত করা হয় এবং গোপনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেবাশীষ তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে সহযোগিতা করে একই গ্রামের বাসিন্দা ও কলেজছাত্র হৃদয় ঘোষ এবং হাবিব । মেয়েটি বিষয়টি তার বাবা-মাকে জানালে দেবাশীষ ও তার সহযোগীরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দেবাশীষ ও হৃদয়কে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। ২৮ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব সদস্যরা গঙ্গারামপুর এলাকা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। ওই দিন রাতেই (১০টা ৪১ মিনিটে) হৃদয় ঘোষ আবারো ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ২৯ জানুয়ারি দেবাশীষ মণ্ডল সাতক্ষীরার বিচারিক ম্যাজিস্ট্রেট তনিমা মণ্ডলের কাছে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে অপরাধের সাথে নিজের এবং হৃদয় ঘোষের সম্পৃক্ততার কথা উল্লেখ করে।

মামলার বাদীর অভিযোগ, দেবাশীষ মণ্ডল জামিনে মুক্তি পাওয়ার পরও তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আসামি হৃদয়কে গ্রেপ্তার না করে নানা আইনি অজুহাত দিচ্ছেন। ফলে হৃদয় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে। গত ১৪ আগস্ট সকালে ভুক্তভোগী কলেজে যাওয়ার সময় জামিনে থাকা দেবাশীষ ও হৃদয় ঘোষ তাদের দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে তাকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনাটি বিচারককে অবহিত করা হলে দেবাশীষের জামিন স্থায়ী করা হয়নি। এরপর গত ২৪ আগস্ট ভুক্তভোগীর মা দুই আসামির বিরুদ্ধে প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার, র‌্যাব-৬ এর অধিনায়ক, খুলনা রেঞ্জের ডিআইজি, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আবেদন করেন। বাদীর দাবি, হৃদয়ের মোবাইল থেকে নগ্ন ভিডিও প্রকাশের প্রমাণ (স্ক্রিনশট) ও দেবাশীষের স্বীকারোক্তি থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা আসামির পরিবারের কাছ থেকে অনুচিত সুবিধা নিয়ে তাকে গ্রেপ্তার করছেন না।

তবে প্রধান আসামি দেবাশীষ মণ্ডল ভুক্তভোগীকে হুমকি দেওয়া ও অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান জানান, ফরেনসিক প্রতিবেদন না আসায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া যাচ্ছে না। তবে হৃদয় হাইকোর্ট থেকে কোনো আগাম জামিন নেয়নি এবং সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এমন অভিযোগ তিনি অস্বীকার করেননি।

Ads small one

রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

 

নিজস্ব প্রতিনিধি: ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম রামোন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ পেয়েছেন বাংলাদেশের সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। ৩১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টায় ফিলিপাইনের ম্যানিলা থেকে রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (আরএমএএফ) এই পুরস্কার ঘোষণা করে।
ম্যানিলার ফাউন্ডেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রুনা খানের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া ও প্রেসিডেন্ট সুসানা বি. আফান। প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় রুনা খান জানান, এই স্বীকৃতি প্রান্তিক জনগোষ্ঠীর, যাঁরা ফ্রেন্ডশিপকে তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সংস্থার কর্মী ও গত ২৫ বছর ধরে পাশে থাকা সহযোগীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রুনা খান বাংলাদেশ থেকে এই পুরস্কার পাওয়া ১৪তম ব্যক্তি। এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদসহ একাধিক বিশিষ্ট বাংলাদেশি এই সম্মাননা লাভ করেন। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিল্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। ২০০২ সালে একটি ভাসমান হাসপাতাল দিয়ে যাত্রা শুরু করা ‘ফ্রেন্ডশিপ’ বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু খাতে বছরে প্রায় ৭৫ লাখ মানুষকে সেবা দিচ্ছে।

যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সহসভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মো. সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ, সাইফুল ইসলাম আঙ্গুর এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মো. আল-আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ছয় বছর ধরে দেশে বিকাশমান গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। সংবর্ধনা ও আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনি (বিনোদগঞ্জ) স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ৩১ আগস্ট সোমবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্বর্ণ ব্যবসায়ী কাঞ্চন কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার ও এসআই মঞ্জুরুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী বিপ্লব দত্ত, কার্তিক সাধু, প্রদীপ দত্ত ও জগদীশ দে উপস্থিত ছিলেন।