সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে

চোখেমুখে ক্লান্তি, অথচ সেই ক্লান্তির আড়ালে লুকিয়ে আছে গভীর কোনও গল্প। পরনে সাদামাটা শাড়ি, এলোমেলো চুল আর বিষণ্ন দৃষ্টিতে যেন একরাশ না-বলা কথা। এমনই এক আবহে দেখা মিলেছে অভিনেত্রী দীপা খন্দকারের।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে দীপা নিজেই তার এমন একটি ছবি প্রকাশ করেছেন।

অভিনেত্রী জানালেন এটি তার নতুন নাটকের একটি স্থিরচিত্র। সোমবার ((১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এসেছে তার অভিনীত মিনি সিরিজ ‘কর্মফল’। এ সিরিজে এমনই একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন মাহিন খান।

সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। এদিকে পারিবারিক গল্পের নাটক মানেই দীপার উপস্থিতি।

তার ভাষ্য, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলে দারুণভাবে দেখছেনও। এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে। নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।’

‘খাঁচার ভিতর অচিন পাখি’ থেকে ‘নিন্দার কাঁটা’—ফরিদা পারভীনের ১০ গান‘খাঁচার ভিতর অচিন পাখি’ থেকে ‘নিন্দার কাঁটা’—ফরিদা পারভীনের ১০ গান
‘কর্মফল’সিরিজে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে

Ads small one

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নবমনোনীত এডহক কমিটির সভাপতি মো. তাকদীর আহসান রুবেল, অভিভাবক সদস্য আবু শামীম মো. অহিদুজ্জামান এবং শিক্ষক প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানো, ভৌত অবকাঠামোর উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কমিটির সদস্যরাও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

কপিলমুনির সাংবাদিক এসকে আলীমের পরলোকগমন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কপিলমুনির সাংবাদিক এসকে আলীমের পরলোকগমন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কালান্তরের প্রতিনিধি এস কে আলীম (৫৫) আর নেই। ১৪ সেপ্টেম্বর দুপুর একটার দিকে কপিলমুনিস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় সাংবাদিক ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক এস কে আলীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, এবং নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান ও আ. মজিদ গাজী। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

পত্রদূত রিপোর্ট: কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন পোল্ট্রি খামার নির্মাণ বন্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণ মাদকাসক্তদের আড্ডামুক্ত রাখার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

১৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার এবং কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪১ নম্বর কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল একটি বড় পোল্ট্রি খামার করছেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। এ ছাড়া ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে মাদকাসক্তদের আড্ডার কারণে ভবনের দরজা, তালা, পতাকাদ- ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ ও সম্পত্তি রক্ষায় প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসনকে এই জরুরি সুপারিশ পাঠানো হয়েছে।