বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

৯ গোলের থ্রিলার জিতে এগিয়ে থাকলো পিএসজি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
৯ গোলের থ্রিলার জিতে এগিয়ে থাকলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে তুমুল লড়াইয়ের জন্ম দিয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগে গোলই হয়েছে ৯টি। তবে ৯ গোলের থ্রিলারে শেষ হাসি হেসেছে শিরোপাধারী প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। জার্মান জায়ান্টদের ৫-৪ গোলে হারিয়ে এগিয়ে গেছে তারা।

প্যারিসের শ্বাসরুদ্ধকর প্রথমার্ধেই হয়েছে পাঁচ গোল। এরপর দ্বিতীয়ার্ধে আরও তীব্র হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে তিন গোলের লিড গড়ে তোলে পিএসজি। তবে ইতোমধ্যেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে আনে এক গোলে। ফলে মিউনিখে হতে যাওয়া দ্বিতীয় লেগকে ঘিরে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা।

চলতি আসরে সবচেয়ে বেশি গোল করা দুই দল মুখোমুখি হওয়ায় শুরু থেকেই ছিল ম্যাচটা আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। শুরুতে এগিয়ে যায় বায়ার্ন, যখন ১৭ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে জাল কাঁপান। এর আগে লুইস দিয়াজকে ফাউল করেছেন পাচো।

যদিও অগ্রগামিতা স্থায়ী হয়নি। দ্রুতই ম্যাচে ফেরে পিএসজি। ২৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল পেয়ে দুর্দান্ত শটে সমতা ফেরান খিচা কাভারাস্কেইয়া। এরপর ৩৩ মিনিটে নেভেসের হেডে লিড নেয় স্বাগতিকরা। ৪১ মিনিটে আবার ব্যক্তিগত নৈপুণ্যে এক অসাধারণ গোল করে ম্যাচে সমতা ফেরান বায়ার্নের ওলিস।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বিতর্কিত পেনাল্টি পায় পিএসজি। বক্সে হ্যান্ডবলের অভিযোগে আলফোনসো ডেভিসের বিরুদ্ধে সিদ্ধান্ত দেন রেফারি সান্দ্রো শেরার। ভিডিও রিপ্লে দেখে স্পট-কিকের সিদ্ধান্তে পৌঁছান তিনি। সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন উসমান দেম্বেলে।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে বায়ার্ন, কিন্তু রক্ষণে দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফি হাকিমির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেইয়া। ৫৮ মিনিটে কাছের পোস্টে আরেকটি গোল করে ব্যবধান তিনে নিয়ে যান দেম্বেলে।

ছয় মিনিট পর উপামেকানোর গোল বায়ার্নকে কিছুটা স্বস্তি দিলে ৬৮ মিনিটে লুইস দিয়াজের দূরের কোণে নেওয়া শট আবারও দলটির ব্যবধান কমিয়ে আনে।

Ads small one

পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে । জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি। অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই ৩ দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

তিনি আরো বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটে ১২ জন বৈধ প্রার্থী এবং স্বতন্ত্রদের জোটে ১ জন বৈধ প্রার্থী; মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।

বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের জন্য আদালত নির্দেশ দিলেও রায় এখনো হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা রায় বাস্তবায়ন করব। আপিলে যাব না।

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে যা যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা। কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে লেনদেনে জড়ায়, তবে তারা কঠোর পরিণতির মুখে পড়বে।

সূত্র: আলজাজিরা