আখড়াখোলায় নারী ও শান্তিবিষয়ক আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। গ্রামের স্থানীয় একটি প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভা মিস্ত্রী।
সভায় নারীর আলোচনা করেন মল্লিকা মন্ডল, স্মৃতি রাণী, নিভা মিস্ত্রী, অপর্ণা মিস্ত্রী, মাহমুদুল মল্লিক, অর্পণা রানী মিস্ত্রী, রমা মন্ডল ও পূর্ণিমা মিস্ত্রী। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






