আমি স্বপ্নচুর
জয়ন্ত কুমার চঞ্চল
শখের ‘আমিও ‘’নেই ভালো
আগের মতো হাসি খুশি,
ঠেকাতে পড়েই কষ্ট লুকিয়ে
তাইতো বলা ভালো আছি।
নষ্ট দুপুরে দৌড়ে দুয়ারে
ক্লান্ত আমিটা খুঁজে শান্তি,
সকালে ঘামে বিকেল বিক্রি
সন্ধ্যার সোপানে বিভ্রান্তি।
নিঝুম রাতের একাকী সে
চায় একটুখানি ঘুম,
ভোর অবধি স্বপ্নচুর আমি
নিজেকেই ভুলি বেমালুম।
দাসত্ব এর পাঠশালায়
হাতেখড়ি বোকা আমিটার,
কি জানি কেনো সেই থেকে চলা
কাঁধে বয়ে দায়িত্বভার!












