আশাশুনিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় গণসচেতনতা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পটগান, নাটক ও পাপেট শো’র মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিশেষ যতœ ও জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় অভিযোজন বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা হয়েছে। গত ১০ জুন থেকে আশাশুনি সদর, শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে পটগান, নাটক ও পাপেট শো আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল ও বিকেলে দুটি করে পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্রে নিরাপদ অবস্থান, বজ্রপাত ও তাপপ্রবাহকালীন করণীয়, বৃক্ষরোপণ, সৌরশক্তির ব্যবহার, জৈব সার ও বায়োগ্যাস প্রযুক্তি, মাচা ও ভাসমান পদ্ধতিতে সবজি চাষসহ জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তি ও অভিযোজন কৌশল সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এসএম. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ পর্যন্ত মোট ৯টি পরিবেশনা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৭ জুন দুটি পরিবেশনার মাধ্যমে এই গণসচেতনতামূলক কর্মসূচির সমাপ্তি ঘটবে।









