মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার ১ হাজার কেজি মেডিসিনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

শনিবার রাত আনুমানিক ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারিকুর রহমান শুভ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরের সামনে থেকে ঢাকা মেট্রো ন ১৩-২৯৪৫ ট্রাকে থাকা ১ হাজার কেজি জেলি উদ্ধার করে।

 

তবে ট্রাকের কাছাকাছি যাওয়ার আগেই দোষীরা পালিয়ে যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, এক হাজার কেজি জেলি সহ ট্রাক জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

 

Ads small one

পর্তুগাল-উজবেকিস্তান: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পর্তুগাল-উজবেকিস্তান: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘কে’ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল পর্তুগাল এবং মধ্য এশিয়ার উদীয়মান ফুটবল শক্তি উজবেকিস্তান। ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে দুই দলের পূর্ববর্তী মুখোমুখি পরিসংখ্যানও।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় দলের পর্যায়ে পর্তুগাল ও উজবেকিস্তানের মধ্যে এখন পর্যন্ত মাত্র একবারই দেখা হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছিল পর্তুগাল। ফলে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে ইউরোপের দলটি। আগের একমাত্র সাক্ষাতে পর্তুগাল ৫-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয়। সেই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল পর্তুগিজরা। ফলে হেড-টু-হেড পরিসংখ্যানে পর্তুগালের জয়ের হার শতভাগ। যেখানে উজবেকিস্তান এখনো কোনো জয় বা ড্র অর্জন করতে পারেনি।

বর্তমান বিশ্বকাপে দুই দলের অবস্থানও ভিন্ন বাস্তবতার কথা বলছে। প্রথম ম্যাচে পর্তুগাল ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে, অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্তুগাল দলে রয়েছেন অভিজ্ঞ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও ভিতিনিয়ার মতো খেলোয়াড়রা। অন্যদিকে উজবেকিস্তানের ভরসা এলদর শোমুরোদভ, আব্দুকোদির খুসানোভ এবং আব্বোসবেক ফয়জুল্লায়েভ।

ফিফা ঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। পর্তুগাল বর্তমানে বিশ্বের শীর্ষ দলগুলোর একটি, অন্যদিকে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে।

পরিসংখ্যান, অভিজ্ঞতা এবং তারকাসমৃদ্ধ স্কোয়াড বিবেচনায় ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট পর্তুগাল। তবে বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর ইতিহাস নতুন নয়। তাই প্রথমবারের মতো পর্তুগালের বিপক্ষে পয়েন্ট আদায়ের স্বপ্ন দেখছে উজবেকিস্তান। আজকের লড়াইয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

মেসির প্রতিদ্বন্দ্বী যারা: বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে ​​​​​​​

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
মেসির প্রতিদ্বন্দ্বী যারা: বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে ​​​​​​​

চলমান বিশ্বকাপে দুই ম্যাচ শেষ হতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার পেছনে হুমকি হয়ে দাঁড়িয়ে আছেন বিশ্বের আরও কয়েকজন সেরা গোলদাতা। ফলে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে মেসিকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

এখন পর্যন্ত দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো আর্জেন্টিনার মূল ভরসা।

তবে খুব কাছেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের গোলসংখ্যা বাড়িয়ে ৪-এ নিয়েছেন। বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচে ১৬ গোল করে তিনি ইতোমধ্যে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। ফ্রান্স যত দূর এগোবে, এমবাপ্পের গোলসংখ্যাও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।

গোল্ডেন বুটের আরেক শক্তিশালী দাবিদার নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেনেগালের বিপক্ষে জোড়া গোলসহ দুই ম্যাচে তার গোলসংখ্যাও ৪। বিশ্বকাপে প্রথমবার খেলেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল করা হালান্ড এখন প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তিনটি করে গোল করেছেন জার্মানির দেনিজ উনদাভ ও কানাডার জোনাথন ডেভিড।

এ ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ২ গোল করে এই দৌড়ে আছেন। প্রথম ম্যাচে জোড়া গোল করা কেইন পরবর্তী ম্যাচগুলোতে গোল করলে শীর্ষ লড়াইয়ে যোগ দিতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াই মূলত মেসি, এমবাপ্পে ও হালান্ডকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তিন তারকার দুর্দান্ত ফর্মের কারণে টুর্নামেন্ট যত এগোবে, এই প্রতিযোগিতা ততই রোমাঞ্চকর হয়ে উঠবে।

বর্তমান অবস্থান :

মেসি (আর্জেন্টিনা) – ৫ গোল এমবাপ্পে (ফ্রান্স) – ৪ গোল হালান্ড (নরওয়ে) – ৪ গোল কেইন (ইংল্যান্ড) – ২ গোল।

বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন এই তারকারা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে ওঠে— মেসি কি এগিয়ে থাকবেন, নাকি এমবাপ্পে কিংবা হালান্ড তাকে ছাড়িয়ে যাবেন।

 

লাবসা জমিদার বাড়ির পুকুরের গাইড ওয়ালে ফাটল, হেলে পড়েছে একাংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
লাবসা জমিদার বাড়ির পুকুরের গাইড ওয়ালে ফাটল, হেলে পড়েছে একাংশ

সংবাদদাতা: সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ির পুকুরপাড় ভাঙন রোধে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত গাইড ওয়ালে এক মাস যেতে না যেতেই ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে ওয়ালটির একাংশ পুকুরের দিকে হেলে পড়েছে। নি¤œমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে লাবসা জমিদার বাড়ির পুকুরপাড়ের ভাঙন রোধে ৬ লাখ টাকা বরাদ্দে গাইড ওয়াল নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ পেয়ে মো. শরিফুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করে। তবে নির্মাণের মাস খানেকের মধ্যেই ওয়ালে বড় ধরনের ফাটল ধরে এবং কিছু অংশ পুকুরের দিকে হেলে যায়। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে এর আগে একাধিকবার জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও তা কোনো কাজে আসেনি। যেকোনো সময় পুরো ওয়ালটি পুকুরে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা দাউত সরদার অভিযোগ করে বলেন, “ওয়াল নির্মাণের সময় আমরা ঠিকাদারকে বারবার সিমেন্ট ও রড কম না দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু আমাদের কথায় কান না দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করা হয়। এক মাস না যেতেই এখন ওয়াল হেলে পড়েছে। আমরা এটি নতুন করে সংস্কারের দাবি জানাচ্ছি।” নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার জানান, কাজ শেষ হতে না হতেই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের বিল তুলে নিয়েছে, অথচ নিয়ম মেনে কাজ করেও অনেকে বছরের পর বছর বিল পাচ্ছেন না।

নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন।”

যোগাযোগ করা হলে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ মুঠোফোনে বলেন, “শিডিউল অনুযায়ী কাজ ঠিকঠাকই হয়েছে। ওয়াল হেলে পড়েছে কি না, সেটি আমার দেখার বিষয় না।” এই কথা বলেই তিনি ফোনের সংযোগ কেটে দেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, “সাতক্ষীরার বড় বড় সাংবাদিক আমার বন্ধু। কাজ শেষ, বিলও উঠে গেছে। বিষয়টি পরে দেখব।”