মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদল।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে দিনভর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মোটরসাইকেল শো-ডাউনে নিষিদ্ধ সংগঠন মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করা হয়।

এতে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সহ-সভাপতি সোহেল রানা,যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ, ফারহান মাসুক, সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক অর্থ সম্পাদক আমিনুর রহমান, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক রাব্বি, সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোল্লা সাহাজুদ্দিন,সিটি কলেজের সাধারণ সম্পাদক নাইমুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাদুল হক, আল আমিন, সরকারি কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সানি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য জাহিদুল বাশার, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাদশা ফাহাদ, সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, জুলকার নাইনসহ অন্যরা।

Ads small one

কলারোয়ায় মৎস্যচাষিদের প্রদর্শনী উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় মৎস্যচাষিদের প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, আঞ্চলিক মৎস্য অফিসার জয়দেব পাল, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইস উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল।

 

২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ের এ প্রকল্পের আওতায় ৭ জনের মাঝে দেশি প্রজাতির শিং, মাগুর, মনোসেক্স ও কার্প জাতীয় মাছের এ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

 

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

সংবাদদাতা: প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরায় ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বিকেল তিনটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অ্যাপটির মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বজ্রপাত, বন্যা ও তাপপ্রবাহসহ ১২টি মারাত্মক দুর্যোগের পূর্বাভাস সরাসরি ব্যবহারকারীর মোবাইল ফোনে পৌঁছে যাবে। এতে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা রাফসান আহমেদ, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান ও মোস্তাফিজুর রহমান রিপন।

 

সাতক্ষীরা পৌরসভার পক্ষে অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম। এছাড়াও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নথি ও পূর্বের রেকর্ড উপেক্ষা করে অতিরিক্ত দুই ব্যক্তির নাম সংযুক্ত করে এই সনদ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খাজরা ইউনিয়নের রাওতাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথ মন্ডলের পাঁচ ছেলে হলেন—গোবিন্দ মন্ডল, মহিন্দ্র মন্ডল, রবিন মন্ডল, রঞ্জন মন্ডল ও সুশান্ত মন্ডল। ১৯৮২ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোবারক আলী মোড়ল এবং পরবর্তীতে ২০১৬ ও ২০২৩ সালে সাবেক চেয়ারম্যান এসএম শাহানেওয়াজ ডালিম প্রদত্ত ওয়ারেশ সনদে এই পাঁচজনকেই বৈধ ওয়ারেশ হিসেবে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ উঠেছে, গত ৫ জুন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু পূর্বের সব সরকারি রেকর্ড উপেক্ষা করে একটি নতুন ওয়ারেশ সনদ ইস্যু করেন। সেখানে মৃত খগেন্দ্রনাথ মন্ডলের পিতার নাম পরিবর্তনের পাশাপাশি অনিতা মন্ডল ও দুর্গা রানী মন্ডল নামের আরও দুই নারীর নাম অন্তর্ভুক্ত করে মোট সাতজনের নামে সনদ দেওয়া হয়।

ভুক্তভোগী রবিন মন্ডল অভিযোগ করেন, কয়েক দশক ধরে সরকারি নথিতে পাঁচজনের নাম থাকলেও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান নতুন দুজনকে যুক্ত করেছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে সরকারি নথিপত্র পরিবর্তন করা হলে ভবিষ্যতে জমিজমা নিয়ে বড় ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে। এর আগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদুল ফিতরের সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাহমিনা খাতুনের লিখিত আবেদনের ভিত্তিতেই এই ওয়ারেশ সনদ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি।